শিরোনাম
রনজিত সরকারের সভাটি হয়েছিল রাতারগুলের সোহেল স্কয়ার-ইকো রিসোর্টে! শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, আইন অনুযায়ী সমাধান হবে: ভারত তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিলেটসহ সব জেলায় মোবাইল কোর্ট নিয়ে একগুচ্ছ নির্দেশনা সরকারি চাকরিতে ৫ লাখের বেশি পদ শূন্য, নিয়োগের কর্মপরিকল্পনা সিলেটে বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাজ্যে মা-বাবা, দাওয়াতে স্ত্রী: সিলেটে বদ্ধ ঘরে রাজভির লা/শ সিলেটে ২৪ ঘণ্টায় ৩৮ জন গ্রে/ফতার দেশে ঢুকে সভা করার দাবি রনজিত সরকারের, পুলিশের বক্তব্যে ভিন্নতা সিলেটে এইচএসসির ফলে ১৪ হাজার শিক্ষার্থীর চ্যালেঞ্জ: ভর্তির নিয়ম বদলাচ্ছে শাবি

https://www.emjanews.com/

20449

sylhet

প্রকাশিত

১০ নভেম্বর ২০২৬ ১৯:৪০

আপডেট

১০ নভেম্বর ২০২৬ ১৯:৪৩

সিলেট

সিলেটে অবৈধ বালু-পাথর উত্তোলনে জিরো টলারেন্স, রাজনৈতিক প্রভাব না দেখার নির্দেশ ডিআইজির

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬ ১৯:৪০

ছবি: সংগৃহীত

অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দিয়েছেন সিলেট রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এ ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বিবেচনায় না নিয়ে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) সিলেট রেঞ্জের অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।

সভায় অক্টোবর মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ মামলাগুলো পর্যালোচনা করা হয়। এ সময় ডিআইজি আইনের শাসন প্রতিষ্ঠায় দলমতনির্বিশেষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে তাদের আড্ডাস্থল ও অপরাধের ধরন চিহ্নিত করে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আসন্ন শীত মৌসুমে হাওর ও বিলের জলাশয় শুকিয়ে যাওয়ার প্রেক্ষাপটে সরকার কর্তৃক ইজারা দেওয়া জলাশয়ে বৈধ ইজারাগ্রহীতারা যাতে নির্বিঘ্নে মাছ আহরণ করতে পারেন, তা নিশ্চিত করার নির্দেশ দেন ডিআইজি।

শীত মৌসুমে সিলেট বিভাগের বিভিন্ন পর্যটনকেন্দ্রে পর্যটকদের আগমন বাড়তে পারে উল্লেখ করে সার্বিক নিরাপত্তা ও নজরদারি জোরদার করার নির্দেশনা দেন তিনি। পাশাপাশি সিলেট বিভাগ প্রবাসী অধ্যুষিত হওয়ায় দেশে আসা প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেন।

সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা বাড়ানো এবং এসব অপরাধের সঙ্গে জড়িত মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেন ডিআইজি।

হত্যা, ডাকাতি, ধর্ষণ, গণধর্ষণ ও শিশু নির্যাতনের মতো চাঞ্চল্যকর অপরাধের খবর পাওয়ামাত্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশনাও দেন তিনি। এ ছাড়া সড়ক ও মহাসড়কে চাঁদাবাজি, ডাকাতি ও দস্যুতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং টহল কার্যক্রম জোরদার করতে বলেন।

সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। সভা সঞ্চালনা করেন রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনোয়ারুল হক।

এতে সিলেট রেঞ্জের অধীন চার জেলার পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারগুলোর কমান্ড্যান্টসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া জুম প্ল্যাটফর্মে চার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), কোর্ট পুলিশ পরিদর্শক, ডিআইও-১, সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ফাঁড়ি, ক্যাম্প ও তদন্তকেন্দ্রের ইনচার্জরা সভায় যুক্ত ছিলেন।