শিরোনাম
রনজিত সরকারের সভাটি হয়েছিল রাতারগুলের সোহেল স্কয়ার-ইকো রিসোর্টে! শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, আইন অনুযায়ী সমাধান হবে: ভারত তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিলেটসহ সব জেলায় মোবাইল কোর্ট নিয়ে একগুচ্ছ নির্দেশনা সরকারি চাকরিতে ৫ লাখের বেশি পদ শূন্য, নিয়োগের কর্মপরিকল্পনা সিলেটে বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাজ্যে মা-বাবা, দাওয়াতে স্ত্রী: সিলেটে বদ্ধ ঘরে রাজভির লা/শ সিলেটে ২৪ ঘণ্টায় ৩৮ জন গ্রে/ফতার দেশে ঢুকে সভা করার দাবি রনজিত সরকারের, পুলিশের বক্তব্যে ভিন্নতা সিলেটে এইচএসসির ফলে ১৪ হাজার শিক্ষার্থীর চ্যালেঞ্জ: ভর্তির নিয়ম বদলাচ্ছে শাবি

https://www.emjanews.com/

20437

sylhet

প্রকাশিত

১০ নভেম্বর ২০২৬ ১৭:৩৩

সিলেট

শ্রীমঙ্গলে হামলার শিকার ছাত্রশক্তি নেতা, সঙ্গে থাকা নারীকে নিয়ে প্রশ্ন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬ ১৭:৩৩

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনায় নতুন করে আলোচনায় এসেছেন তাঁর সঙ্গে থাকা এক নারী। হামলার ভিডিওতে ওই নারীকে হাসিবের সঙ্গে অটোরিকশায় দেখা গেছে। পরে জানা গেছে, শ্রীমঙ্গলের একটি রিসোর্টে তাঁরা স্বামী-স্ত্রী পরিচয়ে কক্ষ ভাড়া নিয়েছিলেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এ হামলার ঘটনা ঘটে।

হামলার ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাসিব একটি অটোরিকশায় করে কোথাও যাচ্ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন এক নারী। পথে দুর্বৃত্তরা অটোরিকশাটির গতিরোধ করে হাসিবের ওপর হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীদের হাত থেকে বাঁচতে দৌড়ে পালিয়ে যান তিনি।

জানা গেছে, গত ৮ নভেম্বর শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টে অতিথি হিসেবে ওঠেন হাসিব আল ইসলাম। মঙ্গলবার তাঁদের রিসোর্ট ছাড়ার কথা ছিল। তবে চেকআউটের আগেই সকালে হামলার শিকার হন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন রিসোর্টটির ব্যবস্থাপক ইয়াসির আরাফাত স্বপন। তিনি জানান, হাসিব এক নারীকে সঙ্গে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে ওঠেন। রিসোর্টের ১১৮ নম্বর কক্ষের ‘অগ্নিবীণা’তে অতিথি হিসেবে ছিলেন তাঁরা। হামলার পর থেকে আত্মরক্ষার জন্য আত্মগোপনে রয়েছেন হাসিব।

এদিকে হাসিবের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির সাবেক সভাপতি জাহিদ আহসান। তিনি জানান, জুলাই গণ-অভ্যুত্থানের সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে তিনি আহত হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন।

হামলার নিন্দা জানিয়ে জাহিদ আহসান আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।