শিরোনাম
রনজিত সরকারের সভাটি হয়েছিল রাতারগুলের সোহেল স্কয়ার-ইকো রিসোর্টে! শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, আইন অনুযায়ী সমাধান হবে: ভারত তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিলেটসহ সব জেলায় মোবাইল কোর্ট নিয়ে একগুচ্ছ নির্দেশনা সরকারি চাকরিতে ৫ লাখের বেশি পদ শূন্য, নিয়োগের কর্মপরিকল্পনা সিলেটে বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাজ্যে মা-বাবা, দাওয়াতে স্ত্রী: সিলেটে বদ্ধ ঘরে রাজভির লা/শ সিলেটে ২৪ ঘণ্টায় ৩৮ জন গ্রে/ফতার দেশে ঢুকে সভা করার দাবি রনজিত সরকারের, পুলিশের বক্তব্যে ভিন্নতা সিলেটে এইচএসসির ফলে ১৪ হাজার শিক্ষার্থীর চ্যালেঞ্জ: ভর্তির নিয়ম বদলাচ্ছে শাবি

https://www.emjanews.com/

20441

sylhet

প্রকাশিত

১০ নভেম্বর ২০২৬ ১৭:৫২

সিলেট

সুনামগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় চারজনের কারাদণ্ড, পাঁচ লরি জব্দ

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬ ১৭:৫২

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কেটে লরিতে পরিবহনের দায়ে চারজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি পরিবহনে ব্যবহৃত পাঁচটি লরি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজুড়া গ্রামের পেছনে মধ্যনগরগামী প্রধান সড়কে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জ থানার আব্দুল কাদিরের ছেলে সাদ্দাম মিয়া (২৫), মৃত নিজাম উদ্দিনের ছেলে তোফাজ্জল (২২), মৃত সায়েম উদ্দিনের ছেলে কাইয়ুম মিয়া (৩৪) এবং মোহনগঞ্জ থানার আব্দুর রাজ্জাকের ছেলে আলম মিয়া (৩২)। অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

অভিযান শেষে দণ্ডপ্রাপ্ত চারজন ও জব্দ করা পাঁচটি লরি সংশ্লিষ্ট মালামালসহ ধর্মপাশা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এ ধরনের অপরাধের জন্য অর্থদণ্ড ও কারাদণ্ডের বিধান রয়েছে। শুকনো মৌসুমে হাওরাঞ্চলে অবৈধভাবে মাটি কাটার প্রবণতা বেড়ে যায়। এতে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। এ ধরনের অপরাধ প্রতিরোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

তিনি আরও জানান, দুই দিন আগেও একই ধরনের অভিযানে এক লরির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কোথাও এ ধরনের অপরাধ সংঘটিত হলে সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।