শিরোনাম
রনজিত সরকারের সভাটি হয়েছিল রাতারগুলের সোহেল স্কয়ার-ইকো রিসোর্টে! শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, আইন অনুযায়ী সমাধান হবে: ভারত তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিলেটসহ সব জেলায় মোবাইল কোর্ট নিয়ে একগুচ্ছ নির্দেশনা সরকারি চাকরিতে ৫ লাখের বেশি পদ শূন্য, নিয়োগের কর্মপরিকল্পনা সিলেটে বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাজ্যে মা-বাবা, দাওয়াতে স্ত্রী: সিলেটে বদ্ধ ঘরে রাজভির লা/শ সিলেটে ২৪ ঘণ্টায় ৩৮ জন গ্রে/ফতার দেশে ঢুকে সভা করার দাবি রনজিত সরকারের, পুলিশের বক্তব্যে ভিন্নতা সিলেটে এইচএসসির ফলে ১৪ হাজার শিক্ষার্থীর চ্যালেঞ্জ: ভর্তির নিয়ম বদলাচ্ছে শাবি

https://www.emjanews.com/

20443

sylhet

প্রকাশিত

১০ নভেম্বর ২০২৬ ১৮:১১

সিলেট

সিলেটে ছাত্রলীগ কর্মী গ্রে/প্তা/র

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬ ১৮:১১

আওলাদ আহম্মেদ

সিলেটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওলাদ আহম্মেদ (২৩) নামে ‘নিষিদ্ধ ঘোষিত’ ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে জালালাবাদ থানাধীন তেমুখী পয়েন্ট থেকে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আওলাদ আহম্মেদ দক্ষিণ সুরমা উপজেলার লালবাজার ইউনিয়নের হিলুরাজি বাড়ির আব্দুল জলিল ও হোসনেয়ারা বেগমের ছেলে। তিনি বর্তমানে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের জালালপুর এলাকার আলমদীরগ্রামে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, জালালাবাদ থানার মামলা নম্বর ৩ (২ আগস্ট ২০২৬) এবং সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারার মামলার তদন্তে তাঁকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আওলাদ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।