শিরোনাম
সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত বঙ্গোপসাগরে নিম্নচাপ, সোমবার ঘূর্ণিঝড়ের আভাস সাদাপাথর ও ভোলাগঞ্জের পর্যটন উন্নয়নে নতুন উদ্যোগ সরকারি খরচে মালয়েশিয়ায় চাকরি পাবেন ১ হাজার জুলাই যোদ্ধা: প্রবাসীকল্যাণ মন্ত্রী গোপালগঞ্জে নিষিদ্ধ আ. লীগের লগি-বৈঠার তাণ্ডব, ভাঙচুর-অগ্নিসংযোগ ও সড়ক অবরোধ হবিগঞ্জের ডিসি-ফেনীর এসপিকে গোপালগঞ্জে পাঠাল সরকার চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ সিলেটে গুজব ছড়ানোর দুই দিন পর গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আ গু ন সিলেটে কাল ধর্মঘট: পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: ফুটবলে স্বপ্নভঙ্গের দিন

https://www.emjanews.com/

20581

surplus

প্রকাশিত

১৫ নভেম্বর ২০২৬ ১৯:১৭

অন্যান্য

সিলেটে আবৃত্তিকথনের কোর্স সম্পন্ন, অর্ধশতাধিক শিক্ষার্থী পেলেন সনদ

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬ ১৯:১৭

ছবি: সংগৃহীত

আবৃত্তি শুধু প্রয়োগশিল্প নয়, নিত্যজীবনের মানোন্নয়নেরও একটি সহজ বিধান। শুদ্ধ উচ্চারণ, সুন্দর বাচনভঙ্গি, আত্মবিশ্বাস ও মননশীলতা বিকাশে আবৃত্তিচর্চার গুরুত্ব অপরিসীম। এমন ভাবনা সামনে রেখে আবৃত্তিকথনের উদ্যোগে পরিচালিত আবৃত্তি ও বাচনশিল্প প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও অভিজ্ঞানপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় সিলেটের বাতিঘরে আয়োজিত অনুষ্ঠানে কোর্স সফলভাবে সম্পন্ন করা অর্ধশতাধিক শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। আবৃত্তিকথনের পরিচালক ও বাচিকশিল্পী সুমন্ত গুপ্ত শিক্ষার্থীদের হাতে এসব অভিজ্ঞানপত্র তুলে দেন।

অনুষ্ঠানে সফল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সুমন্ত গুপ্ত বলেন, আবৃত্তি কেবল সাধারণ শিল্পমাধ্যম বা শখের বিষয় নয়; এটি শিশুদের মানসিক বিকাশ ও চারিত্রিক গঠনের অন্যতম শক্তিশালী হাতিয়ার। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিশুরা পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে নিজেদের সৃজনশীলতা ও অন্তর্নিহিত প্রতিভা বিকাশের পর্যাপ্ত সুযোগ পাচ্ছে না। যান্ত্রিক এই সময়ে আবৃত্তিচর্চা তাদের সামনে নতুন মনস্তাত্ত্বিক দিগন্ত উন্মোচন করতে পারে।

তিনি আরও বলেন, শুদ্ধ উচ্চারণের নিয়মিত অনুশীলন, জনসমক্ষে কথা বলার আত্মবিশ্বাস অর্জন এবং মাতৃভাষার প্রতি গভীর অনুরাগ সৃষ্টির মাধ্যমে আবৃত্তি শিশুদের ব্যক্তিত্ব বিকাশ ও ভীতি দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সন্তানদের এমন মননশীল চর্চায় উদ্বুদ্ধ করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

নবনীতা দে ও ঐশ্বর্যা কুন্ডু শ্রেয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ও অভিভাবক প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন মো. আব্দুল হাদী, পলি পাল, আনহার চৌধুরী, শারমীন আক্তার চৌধুরী ও অংকন দাশ প্রবাল, মিশন চৌধুরী প্রমুখ।

বক্তারা শিশুদের শুদ্ধ উচ্চারণ ও সুন্দর বাচনভঙ্গিতে গড়ে তুলতে আবৃত্তিকথনের উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা বলেন, আবৃত্তি শুধু একটি শিল্পমাধ্যম নয়, এটি শিশুদের মানসিক বিকাশ, চারিত্রিক গঠন ও আত্মবিশ্বাস তৈরির শক্তিশালী মাধ্যম। নিয়মিত আবৃত্তিচর্চা শিশুদের সৃজনশীলতা, ভাষার প্রতি অনুরাগ এবং সার্বিক ব্যক্তিত্ব বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে। তাঁরা এ প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, ২০২০ সাল থেকে আবৃত্তিকথনের মাধ্যমে নিয়মিত অনলাইন ও সরাসরি আবৃত্তি এবং বাচনশিল্প প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ পর্যন্ত শতাধিক শিক্ষার্থী প্রতিষ্ঠানটি থেকে প্রশিক্ষণ নিয়েছেন।