শিরোনাম
ঢাকাসহ সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন বাংলাদেশী পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা ও প্রত্যর্পণ আলাদা বিষয়: ভারত সিলেটের বিদ্যুৎ বিতরণব্যবস্থা আধুনিকায়ন প্রকল্প একনেকে অনুমোদন বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংস আচরণ সবচেয়ে কম সিলেটে কমলগঞ্জে হাজারো মানুষের মিলনমেলায় শেষ হলো মণিপুরিদের মহারাসলীলা সুনামগঞ্জসহ সাত জেলায় নতুন পুলিশ সুপার সিলেটে ৯০ কোটি টাকার চিকিৎসাকেন্দ্র দেখছে আলোর মুখ: বিল পাস সিলেট সীমান্তে বিপুল পরিমাণ চো/রাচালানি পণ্য জব্দ সিলেটে কেন এসেছিলেন বদির পরিবার: মিলছে চাঞ্চল্যকর তথ্য

https://www.emjanews.com/

20906

sylhet

প্রকাশিত

২৬ নভেম্বর ২০২৬ ১০:৩৮

সিলেট

সিলেটে বাল্যবিবাহ হয় সবচেয়ে কম কিন্তু সন্তান জন্মদানে এগিয়ে 

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ ১০:৩৮

ছবি: সংগৃহীত

বাল্যবিবাহের হারে দেশের ৬৪ জেলার মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে সিলেট। জেলাটিতে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে হয়েছে ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের মাত্র ১২ দশমিক ৮ শতাংশের। অন্যদিকে, মোট প্রজনন হারে (টিএফআর) সিলেটে নারীদের গড়ে সন্তান জন্মদানের হার ২ দশমিক ৪০। জাতীয় পর্যায়েও এ হার একই।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের যৌথ উদ্যোগে প্রকাশিত ‘বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫: ডিস্ট্রিক্ট অ্যাটলাস’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিবিএস আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশ করে।

প্রতিবেদন অনুযায়ী, বাল্যবিবাহের হারে দেশের সবচেয়ে পিছিয়ে থাকা জেলাগুলোর মধ্যে সিলেটের অবস্থান সবচেয়ে ভালো। জেলাটিতে এ হার ১২ দশমিক ৮ শতাংশ। সিলেট বিভাগের অন্য জেলাগুলোর মধ্যে সুনামগঞ্জ ও মৌলভীবাজারে বাল্যবিবাহের হার ২৪ দশমিক ৪ শতাংশ এবং হবিগঞ্জে ২৭ দশমিক ৪ শতাংশ।

অন্যদিকে, দেশের মধ্যে বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি জয়পুরহাটে, ৭৩ দশমিক ৩ শতাংশ। এরপর রয়েছে চুয়াডাঙ্গা (৬৭ দশমিক ৯ শতাংশ), ভোলা (৬৫ শতাংশ), সিরাজগঞ্জ (৬৩ দশমিক ১ শতাংশ) ও কুষ্টিয়া (৬২ দশমিক ৯ শতাংশ)।

প্রজনন হারে জাতীয় গড়ের সমান সিলেট

প্রতিবেদনে বলা হয়েছে, দেশে জাতীয় পর্যায়ে মোট প্রজনন হার ২ দশমিক ৪০। সিলেটেও এ হার ২ দশমিক ৪০। অর্থাৎ সন্তান জন্মদানের গড় হারে সিলেট জাতীয় পর্যায়ের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বিভাগভিত্তিক হিসাবে বরিশালে প্রজনন হার সবচেয়ে বেশি ২ দশমিক ৬০। এরপর চট্টগ্রামে ২ দশমিক ৫০, ময়মনসিংহ ও সিলেটে ২ দশমিক ৪০, রংপুরে ২ দশমিক ৩০ এবং ঢাকা ও রাজশাহীতে ২ দশমিক ২০। খুলনা বিভাগে এ হার সবচেয়ে কম, ২ দশমিক ০০।

জেলাভিত্তিক হিসাবে প্রজনন হার সবচেয়ে বেশি বরিশালের ভোলায়, ৩ দশমিক ৫০। এরপর মাদারীপুরে ৩ দশমিক ৩০ এবং নোয়াখালীতে ৩ দশমিক ০০। অন্যদিকে সবচেয়ে কম প্রজনন হার বাগেরহাটে, ১ দশমিক ৫০।

বিবিএস ও ইউনিসেফের এ জরিপে দেশের ৬৪টি জেলা ও তিনটি সিটি করপোরেশনের ৬২ হাজার ৯৮০টি পরিবারের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। জরিপের আগের তিন বছরে ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের তথ্যের ভিত্তিতে প্রজনন হারের হিসাব নির্ধারণ করা হয়।