শিরোনাম
রাজশাহীতে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, মদ-ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ৮৪ ইউপি নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন নিষ্পত্তির নির্দেশ সিলেটে এক সিএনজি চালকের ছু/রিকাঘা/তে আরেক চালক খু/ন সিলেটে স্কুল ছাত্রীর মায়ের মাম/লায় গ্রে/প্তার ‘প্রেমিক’ সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ৩০ জন পুতিন-ট্রাম্প-শি’র ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা বাংলাদেশিদের অবৈধ পথে ইউরোপযাত্রা ঠেকাতে ঢাকার সহযোগিতা চায় গ্রিস সৌদি আরবে ১০ মাসে ১৮৮ মৃত্যুদণ্ড কার্যকর, সবচেয়ে বেশি মাদক মামলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

https://www.emjanews.com/

8753

sylhet

প্রকাশিত

২২ আগস্ট ২০২৫ ১৮:২৯

আপডেট

২২ আগস্ট ২০২৫ ২০:৪৫

সিলেট

সাদাপাথর লুটে জড়িত সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু

প্রকাশ: ২২ আগস্ট ২০২৫ ১৮:২৯

ছবি: ইমজা নিউজ

সাদাপাথর লুটকাণ্ডে জড়িত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু হয়ে গেছে। চাকরি বিধি অনুযায়ী এ প্রক্রিয়ায় কিছুটা বেশি সময় লাগে। অল্প কিছুদিনের মধ্যেই এ বিষয়টি দৃশ্যমান হবে বলে দাবি করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোখলেছুর রহমান।

তিনি শুক্রবার (২২ আগস্ট) সিলেটের সাদাপাথর এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

তিনি বলেন, ’এ দেশে মাননীয় রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান উপদেষ্টার চেয়ে বড় কেউ নেই। যত বড় সরকারি কর্মকর্তাই হোন না কেন, তাঁর বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। তবে এ প্রক্রিয়াটি সময়সাপেক্ষ। সরকার ও মন্ত্রণালয় এ বিষয়ে কাজ শুরু করে দিয়েছে।’

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, জেলা প্রশাসক সারোয়ার আলমসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।