শিরোনাম
দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘গুজব’ বলার কয়েক ঘণ্টা পর পদত্যাগ, সেই অ/স্ত্র নিয়ে মুখ খুললেন ইশরাক সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭ সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী ফেসবুক পোস্টে জানালেন দুপুরে পদত্যাগ করবেন ইশরাক ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শায়েস্তাগঞ্জে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন সোমবার সিলেটে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন বাণিজ্যমন্ত্রী, যাবেন পূজামণ্ডপে চেলা নদীতে বালু লুট: মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে, নির্দোষদের আসামি করার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ নিয়ে মামলা, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

https://www.emjanews.com/

8889

national

প্রকাশিত

২৬ আগস্ট ২০২৫ ১৫:৩৬

আপডেট

২৬ আগস্ট ২০২৫ ১৯:৫৩

জাতীয়

জেলের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’ করার উদ্যোগ

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫ ১৫:৩৬

বাংলাদেশে কারাগারের কার্যক্রম সংশোধন ও আধুনিকীকরণের দিকে আরও মনোযোগ দিতে জেলের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সংক্রান্ত খসড়া প্রস্তুত করা হয়েছে কারেকশন সার্ভিস অ্যাক্ট ২০২৫।

সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন জানান, ‘কারাগার ব্যবস্থার দক্ষতা ও কার্যকারিতা বাড়াতে তীব্র জনবল সংকট কাটানোর জন্য সরকার নতুন জনবলের অনুমোদন দিয়েছে। এছাড়া আরও দেড় হাজার জনবল নিয়োগের চাহিদা পাঠানো হয়েছে।’

তিনি আরও জানান, বন্দিদের সেবার মান উন্নত করতে নারায়ণগঞ্জে কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বন্দিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে; তারা প্রয়োজনে কারা মহাপরিদর্শককে ফোনও করতে পারেন।