শিরোনাম
রাজশাহীতে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, মদ-ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ৮৪ ইউপি নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন নিষ্পত্তির নির্দেশ সিলেটে এক সিএনজি চালকের ছু/রিকাঘা/তে আরেক চালক খু/ন সিলেটে স্কুল ছাত্রীর মায়ের মাম/লায় গ্রে/প্তার ‘প্রেমিক’ সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ৩০ জন পুতিন-ট্রাম্প-শি’র ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা বাংলাদেশিদের অবৈধ পথে ইউরোপযাত্রা ঠেকাতে ঢাকার সহযোগিতা চায় গ্রিস সৌদি আরবে ১০ মাসে ১৮৮ মৃত্যুদণ্ড কার্যকর, সবচেয়ে বেশি মাদক মামলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

https://www.emjanews.com/

8999

sylhet

প্রকাশিত

২৯ আগস্ট ২০২৫ ১৪:২৩

আপডেট

২৯ আগস্ট ২০২৫ ১৫:৫১

সিলেট

আ’লীগের কারণে হবিগঞ্জে বিএনপির কাউন্সিল স্থগিত!

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫ ১৪:২৩

ছবি: সংগৃহীত।

ভোটার তালিকায় আওয়ামী লীগ ঢুকে পড়ার অভিযোগসহ দলীয় কোন্দলের কারণে হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল স্থগিত করা হয়েছে।
আগামী ৬ আগস্ট অনুষ্ঠেয় এ কাউন্সিল স্থগিতের সিদ্ধান্ত হয়েছে বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে গুলশান কার্যালয়ে একাধিক বৈঠকে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দলীয় সূত্র জানায়, বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে অন্য কোনো প্রার্থী না থাকায় কারাগার থেকে নির্বাচিত সাবেক মেয়র ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি. কে. গউছকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা বিএনপির সভাপতি ঘোষণা করা হয়।
তবে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার শিফা ও শেখ সুজাত মিয়ার নেতৃত্বাধীন একটি গ্রুপ অভিযোগ তোলে-১,১১৩ জন কাউন্সিলরের তালিকায় আওয়ামী লীগ ও তাদের ঘনিষ্ঠ ব্যক্তিদের নাম ঢোকানো হয়েছে। এ অভিযোগে তারা কাউন্সিল বর্জনের ঘোষণা দেন।
এ অবস্থায় কেন্দ্রীয় নেতারা বৈঠকে বসে ৩১ আগস্ট ভোটার তালিকা যাচাইয়ের সিদ্ধান্ত নেন।
১৬ বছর আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে রাজনীতি করেছেন-এমন কারও নাম থাকলে তা বাদ দেওয়া হবে।
পাশাপাশি যেসব নেতা কোন্দলের কারণে মনোনয়নপত্র জমা দেননি, তাদের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দিতে ৬ আগস্টের কাউন্সিল স্থগিত করা হয়েছে।
এছাড়া প্রার্থীর পক্ষে মাইকিং করায় অ্যাডভোকেট গুলজার খানকে নির্বাচন কমিশন থেকে বাদ দেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিলেট বিভাগের টিম লিডার অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি. কে. গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন আহমদ মিলন ও মিফতাহ সিদ্দিকী, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ-স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাম্মী আক্তার, সদস্য শেখ সুজাতসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।