শিরোনাম
সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি হজযাত্রী, ২ জনের মৃত্যু সরকারি সফরে সিলেটে আসছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কুয়ালালামপুরে মদ্যপ চালকের গাড়িচাপায় সিলেটের মুজাহিদ নিহত দক্ষিণ সুরমায় স্কুল থেকে ফেরার পথে বাবার মৃ/ত্যু: বাকরুদ্ধ ছেলে সিলেটে ৫ বছরের সা/জার মা/ম/লায় ৫ বছর পলাতক সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও! সুনামগঞ্জে আগাম বন্যার শঙ্কা, পাকা ধান দ্রুত কাটার আহ্বান পাউবোর সাংবাদিকতায় ৫০ নম্বরের পরীক্ষা: নতুনদের খাতা, পুরোনোদের ছাড়?

https://www.emjanews.com/

9025

sylhet

প্রকাশিত

৩০ আগস্ট ২০২৫ ১১:০৮

আপডেট

৩০ আগস্ট ২০২৫ ২২:৫৬

সিলেট

সিলেটে আজ বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজ শুরু

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫ ১১:০৮

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ আজ শনিবার সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে।

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই বিনোদন আর দর্শক উপভোগ। বাংলাদেশও সেই মন্ত্রেই এশিয়া কাপের প্রস্তুতি সেরে নিতে চাইছে। অন্যদিকে নেদারল্যান্ডস চাইছে নিজেদের সুযোগ কাজে লাগাতে।

ট্রফি উন্মোচনও হলো হাস্যরসের আবহে। ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস ও বাংলাদেশের লিটন দাস প্রখর রোদে মাঠে এসে একসঙ্গে ট্রফি উন্মোচন করেন। 

সিলেটের উইকেট বরাবরই রানসমৃদ্ধ। ফলে ব্যাটিংবান্ধব এই মাঠে দর্শকরা রানের ঝড় দেখতে পারেন। তবে বৃষ্টি নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও গতকাল ছিল না, আজ সামান্য আভাস রয়েছে।

বাংলাদেশ কোচ ফিল সিমন্স মনে করেন, প্রতিপক্ষ দুর্বল হলেও চাপে থেকে ম্যাচ খেলতে হবে। তিনি বলেন, ‘আমরা যদি ভালো না খেলি, তাহলে সমালোচনা আমাদের প্রাপ্য। আমরা সব সময় জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামি। নিজেদের মান ধরে খেলতে পারলে জয় আমাদেরই হবে।’

সাম্প্রতিক সিরিজগুলোতে পাকিস্তান ও শ্রীলংকাকে হারানো বাংলাদেশ দলে তেমন পরিবর্তন নেই। তবে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন নুরুল হাসান ও সাইফ হাসান, যাঁদের নিয়ে আছে বাড়তি কৌতূহল।