শিরোনাম
সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি হজযাত্রী, ২ জনের মৃত্যু সরকারি সফরে সিলেটে আসছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কুয়ালালামপুরে মদ্যপ চালকের গাড়িচাপায় সিলেটের মুজাহিদ নিহত দক্ষিণ সুরমায় স্কুল থেকে ফেরার পথে বাবার মৃ/ত্যু: বাকরুদ্ধ ছেলে সিলেটে ৫ বছরের সা/জার মা/ম/লায় ৫ বছর পলাতক সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও! সুনামগঞ্জে আগাম বন্যার শঙ্কা, পাকা ধান দ্রুত কাটার আহ্বান পাউবোর সাংবাদিকতায় ৫০ নম্বরের পরীক্ষা: নতুনদের খাতা, পুরোনোদের ছাড়?

https://www.emjanews.com/

9028

national

প্রকাশিত

৩০ আগস্ট ২০২৫ ১২:৩৯

আপডেট

৩০ আগস্ট ২০২৫ ২৩:০১

জাতীয়

ভিপি নুরুল হকসহ নেতা-কর্মীদের ওপর ‘বর্বর হামলা’র প্রতিবাদে বিকেলে ঢাকায় সমাবেশ

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫ ১২:৩৯

ছবি: সংগৃহিত

দলের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকসহ নেতা-কর্মীদের ওপর ‘বর্বর হামলা’র প্রতিবাদে বিক্ষোভ ও সংহতি সমাবেশের ঘোষণা দিয়েছে গণ অধিকার পরিষদ।

আজ শনিবার বিকেল ৩টায় রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। গতকাল রাতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এ ঘোষণা দেন। তিনি জানান, সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও অংশ নেবেন।

এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ কয়েকজন আহত হন।

এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জননিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলপ্রয়োগে বাধ্য হয়েছিল। ঘটনাস্থলে সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হওয়ার কথাও জানায় আইএসপিআর।

বর্তমানে নুরুল হক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর চিকিৎসায় উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সকালে সাংবাদিকদের জানান, নুরুল হকের মাথায় আঘাত রয়েছে এবং নাকের হাড় ভেঙে গেছে। এতে গতকাল অতিরিক্ত রক্তক্ষরণ হলেও তা বন্ধ হয়েছে। তাঁর জ্ঞান ফিরেছে, তবে ৪৮ ঘণ্টার আগে তাকে পুরোপুরি আশঙ্কামুক্ত বলা সম্ভব নয়।