শিরোনাম
দক্ষিণ সুরমায় স্কুল থেকে ফেরার পথে বাবার মৃ/ত্যু: বাকরুদ্ধ ছেলে সিলেটে ৫ বছরের সা/জার মা/ম/লায় ৫ বছর পলাতক সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও! সুনামগঞ্জে আগাম বন্যার শঙ্কা, পাকা ধান দ্রুত কাটার আহ্বান পাউবোর সাংবাদিকতায় ৫০ নম্বরের পরীক্ষা: নতুনদের খাতা, পুরোনোদের ছাড়? সিলেটে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ পুলিশে রদবদল: সিলেট মহানগর পুলিশে একাধিক এসপি বদলি আঞ্চলিক সহযোগিতা জোরদারে একযোগে কাজ করতে চায় নেপাল

https://www.emjanews.com/

9106

sports

প্রকাশিত

০১ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০৫

আপডেট

০১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৮

খেলাধুলা

পাখির ডিম রক্ষায় এক মাসের জন্য মাঠ বন্ধ অস্ট্রেলিয়ায়

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০৫

ছবি: সংগৃহীত।

অদ্ভুত এক কারণে অস্ট্রেলিয়ার একটি খেলার মাঠ এক মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। মাঠের মাঝখানে সংরক্ষিত প্রজাতির এক দেশি পাখি ডিম পাড়ায় মাঠে খেলা ও অনুশীলন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

ইয়াহু নিউজ অস্ট্রেলিয়ার বরাত দিয়ে ডেইলি মেইল জানিয়েছে, ক্যানবেরা থেকে প্রায় ২০ মিনিট দূরে অবস্থিত জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে খেলোয়াড়েরা ফুটবল ম্যাচে নামার আগে জানতে পারেন মাঠের কেন্দ্রে একটি প্লোভার পাখি ডিম দিয়েছে। ফলে ওই ম্যাচ সরিয়ে নেওয়া হয় পাশের মাঠে।

প্লোভার পাখি বাচ্চা ফোটার সময় অত্যন্ত আক্রমণাত্মক হয়ে ওঠে। এ সময় তারা ডানা ঝাপটে, তীব্র শব্দ করে এবং অনধিকার প্রবেশকারীদের দিকে ঝাঁপিয়ে পড়ে বাসা ও ডিম রক্ষা করে।

স্থানীয় কাউন্সিল জানায়, বন্যপ্রাণী সংস্থা ওয়াইল্ডকেয়ারের পরামর্শে মাঠে থাকা সব ক্লাব ম্যাচ অন্য মাঠে সরিয়ে নেওয়া হয়েছে। কাউন্সিল আরও জানিয়েছে, মাঠ সর্বোচ্চ ২৮ দিন পর্যন্ত বন্ধ থাকতে পারে। প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্যে এবং অনুমতি নিয়ে ডিম সরানো হবে।

এই সিদ্ধান্তে সহযোগিতা ও ধৈর্য ধরার জন্য স্থানীয় ফুটবল ক্লাবগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি বিকল্প মাঠে খেলা ও অনুশীলনের সুযোগ করে দিয়েছে তারা।