শিরোনাম
দক্ষিণ সুরমায় স্কুল থেকে ফেরার পথে বাবার মৃ/ত্যু: বাকরুদ্ধ ছেলে সিলেটে ৫ বছরের সা/জার মা/ম/লায় ৫ বছর পলাতক সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও! সুনামগঞ্জে আগাম বন্যার শঙ্কা, পাকা ধান দ্রুত কাটার আহ্বান পাউবোর সাংবাদিকতায় ৫০ নম্বরের পরীক্ষা: নতুনদের খাতা, পুরোনোদের ছাড়? সিলেটে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ পুলিশে রদবদল: সিলেট মহানগর পুলিশে একাধিক এসপি বদলি আঞ্চলিক সহযোগিতা জোরদারে একযোগে কাজ করতে চায় নেপাল

https://www.emjanews.com/

9107

national

প্রকাশিত

০১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৩

আপডেট

০১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৭

জাতীয়

হত্যা মামলায় সিলেটের সাবেক বিভাগীয় কমিশনার জিয়াউল আলমকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৩

ছবি: সংগৃহীত।

রাজধানীর কাফরুল থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব ও সিলেটের সাবেক বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিনের আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

সেদিন কারাগার থেকে এন এম জিয়াউল আলমকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক কামরুল ইসলাম তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানান। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার নথি অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ১৯ জুলাই কাফরুল থানার এলাকায় কিশোর মো. রুস্তম গুলিবিদ্ধ হন। পরে সেদিনই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় চলতি বছরের ৩০ মে কাফরুল থানায় হত্যা মামলা দায়ের করা হয়।