শিরোনাম
দক্ষিণ সুরমায় স্কুল থেকে ফেরার পথে বাবার মৃ/ত্যু: বাকরুদ্ধ ছেলে সিলেটে ৫ বছরের সা/জার মা/ম/লায় ৫ বছর পলাতক সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও! সুনামগঞ্জে আগাম বন্যার শঙ্কা, পাকা ধান দ্রুত কাটার আহ্বান পাউবোর সাংবাদিকতায় ৫০ নম্বরের পরীক্ষা: নতুনদের খাতা, পুরোনোদের ছাড়? সিলেটে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ পুলিশে রদবদল: সিলেট মহানগর পুলিশে একাধিক এসপি বদলি আঞ্চলিক সহযোগিতা জোরদারে একযোগে কাজ করতে চায় নেপাল

https://www.emjanews.com/

9143

sports

প্রকাশিত

০২ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৯

আপডেট

০২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২০

খেলাধুলা

ব্রাজিল দলে নেইমার নেই, কারণ ফাঁস করলেন নিজেই

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৯

ছবি: সংগৃহীত।

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুটি ম্যাচ সামনে রেখে ২৫ আগস্ট রাতে ২৫ সদস্যের দল ঘোষণা করেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। সেই দলে জায়গা হয়নি দলের অন্যতম তারকা ফরোয়ার্ড নেইমারের। ঘোষণা দেওয়ার সময় আনচেলত্তি জানান, ছোটখাটো চোটের কারণেই নেইমারকে রাখা হয়নি।

কোচের এমন ব্যাখ্যায় শুরুতে কোনো প্রশ্ন ওঠেনি। তবে নেইমারের নতুন মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। কারণ, নেইমার জানালেন-চোট নয়, বরং কোচের টেকনিক্যাল সিদ্ধান্তেই তিনি বাদ পড়েছেন।

গতকাল ফ্লুমিনেন্সের বিপক্ষে সান্তোসের হয়ে পুরো ৯০ মিনিট খেলেন নেইমার। ম্যাচ শেষে তিনি বলেন,
‘অ্যাডাক্টরে সামান্য ফোলা আর অস্বস্তি ছিল। তবে সেটা গুরুতর কিছু নয়। এর প্রমাণ হলো আজ আমি খেলেছি। বাহিয়ার বিপক্ষে খেলতে পারিনি, তাই কয়েকটা অনুশীলন বাদ দিয়ে বিশ্রামে ছিলাম।’

এরপর জাতীয় দল থেকে বাদ পড়া প্রসঙ্গে তিনি যোগ করেন,
‘আমাকে বাদ দেওয়ার কারণ সম্পূর্ণ টেকনিক্যাল। শারীরিক অবস্থার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটা কোচের সিদ্ধান্ত, আর আমি তা সম্মান করি। এখন বাইরে বসে দলকে সমর্থন করতে হবে।’