শিরোনাম
দক্ষিণ সুরমায় স্কুল থেকে ফেরার পথে বাবার মৃ/ত্যু: বাকরুদ্ধ ছেলে সিলেটে ৫ বছরের সা/জার মা/ম/লায় ৫ বছর পলাতক সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও! সুনামগঞ্জে আগাম বন্যার শঙ্কা, পাকা ধান দ্রুত কাটার আহ্বান পাউবোর সাংবাদিকতায় ৫০ নম্বরের পরীক্ষা: নতুনদের খাতা, পুরোনোদের ছাড়? সিলেটে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ পুলিশে রদবদল: সিলেট মহানগর পুলিশে একাধিক এসপি বদলি আঞ্চলিক সহযোগিতা জোরদারে একযোগে কাজ করতে চায় নেপাল

https://www.emjanews.com/

9184

national

প্রকাশিত

০৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৪

আপডেট

০৩ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৯

জাতীয়

ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনয়ন

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৪

ছবি: সংগৃহীত।

বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনের নাম মনোনয়ন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) হোয়াইট হাউস এক ঘোষণায় এ তথ্য জানায়। হোয়াইট হাউসের ওয়েবসাইট অনুযায়ী, ক্রিস্টেনসেনের নাম সিনেটে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। নিয়ম অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রদূত প্রার্থী মনোনয়ন দেন এবং সিনেটের অনুমোদন পাওয়ার পর তা আনুষ্ঠানিকভাবে নিয়োগে পরিণত হয়।

সিনেট অনুমোদন দিলে ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত হবেন ব্রেন্ট ক্রিস্টেনসেন।

এর আগে ঢাকায় সর্বশেষ মার্কিন রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস। তিনি ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস থেকে অবসরে যান।