শিরোনাম
দক্ষিণ সুরমায় স্কুল থেকে ফেরার পথে বাবার মৃ/ত্যু: বাকরুদ্ধ ছেলে সিলেটে ৫ বছরের সা/জার মা/ম/লায় ৫ বছর পলাতক সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও! সুনামগঞ্জে আগাম বন্যার শঙ্কা, পাকা ধান দ্রুত কাটার আহ্বান পাউবোর সাংবাদিকতায় ৫০ নম্বরের পরীক্ষা: নতুনদের খাতা, পুরোনোদের ছাড়? সিলেটে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ পুলিশে রদবদল: সিলেট মহানগর পুলিশে একাধিক এসপি বদলি আঞ্চলিক সহযোগিতা জোরদারে একযোগে কাজ করতে চায় নেপাল

https://www.emjanews.com/

9188

sports

প্রকাশিত

০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২৭

আপডেট

০৩ সেপ্টেম্বর ২০২৫ ২২:৫৩

খেলাধুলা

বিসিবির নির্বাচন

লড়াই করবেন বুলবুল, ফারুক তামিমকে জানালেন শ্রদ্ধা ও ভালোবাসা

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২৭

ছবি: সংগৃহীত।

তিন মাস আগে বিসিবি সভাপতির আসনে বসেছিলেন আমিনুল ইসলাম বুলবুল। জানিয়েছিলেন, লম্বা সময় বোর্ডে থাকার ইচ্ছে নেই তাঁর। কিন্তু সেই আমিনুলই ঘোষণা দিয়েছেন বিসিবির আসন্ন নির্বাচনে তিনি পরিচালক পদে লড়াই করবেন।

মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে  সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমি দেশের প্রয়োজনে ক্রিকেট অঙ্গনে আরও কাজ করতে চাই।’

পরে বিকেলে নির্বাচন প্রসঙ্গে বলেন ‘আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম, প্রাথমিকভাবে বেশ কিছু সাফল্য দেখতে পেয়েছি। আমার এই ট্রিপল সেঞ্চুরির মাধ্যমে যে প্রোগ্রামগুলো চলছে, মনে হয়েছে সেগুলো হাফ-ডান (অর্ধেক) রেখে ফেলে যেতে পারি না। আমি চেষ্টা করব, সবার কাছে আবেদন করব, যেন আমাদের এই কাজগুলো সফল করতে পারি। সে লক্ষ্যে আমি কন্টিনিউ করতে চাই।’

তিনি আরও বলেন, ‘প্রধান কারন অবশ্য বাংলাদেশ ক্রিকেটের ভালোবাসা, যেটা পাচ্ছি। দুই নম্বর মনে হয়েছে চালিয়ে যাওয়া এই মুহূর্তে জরুরি। না হলে এ সমস্ত কাজগুলো বিফলে চলে যাওয়ার সম্ভাবনা আছে।’

এদিকে নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন তামিম ইকবালও।  এছাড়াও সাবেক সভাপতি ফারুক আহমেদও থাকবেন এই লড়াইয়ে।  আলোচনা শুরু হয়েছে, বিসিবির আগামী নির্বাচনে লড়াইটা হতে পারে আমিনুল ইসলাম বুলবুলে বনাম তামিম ইকবালের মধ্যে  । 

এ বিষয়কে প্রতিযোগিতা মনে করছেন না বর্তমান সভাপতি বুলবুল। তিনি বলেন, ‘আমি এটাকে প্রতিযোগিতা মনে করি না। এটা নির্ভর করছে যারা নির্বাচিত করবে তাদের ওপর। তবে এটা ঠিক, যারা নির্বাচনে আসছে, যেমন ফারুক ভাইয়ের নাম শুনছি, তামিমের নাম শুনছি। তাদের প্রতি শুধু শ্রদ্ধা না, ভালোবাসা এবং সহযোগিতাও থাকবে।’