শিরোনাম
‘গুজব’ বলার কয়েক ঘণ্টা পর পদত্যাগ, সেই অ/স্ত্র নিয়ে মুখ খুললেন ইশরাক সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭ সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী ফেসবুক পোস্টে জানালেন দুপুরে পদত্যাগ করবেন ইশরাক ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শায়েস্তাগঞ্জে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন সোমবার সিলেটে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন বাণিজ্যমন্ত্রী, যাবেন পূজামণ্ডপে চেলা নদীতে বালু লুট: মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে, নির্দোষদের আসামি করার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ নিয়ে মামলা, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সিলেটে যে কারণে স্বপন ও আকাশকে ধরল পুলিশ

https://www.emjanews.com/

9220

national

প্রকাশিত

০৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৯

আপডেট

০৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩২

জাতীয়

জাতীয় নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, বিলবোর্ড ব্যবহারে কঠোর শর্ত

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৯

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আর পোস্টার ব্যবহার করা যাবে না। একজন প্রার্থী তার আসনে সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন, তবে প্রতিটি বিলবোর্ডের দৈর্ঘ্য ১৬ ফুট ও প্রস্থ ৯ ফুটের বেশি হতে পারবে না।

রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় নতুন এই বিধান যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার বিধিমালাটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

বিধিমালা অনুযায়ী, নির্বাচনের দিন ও প্রচারের সময় কোনো প্রকার ড্রোন, কোয়াড কপ্টার বা অনুরূপ যন্ত্র ব্যবহার নিষিদ্ধ থাকবে। নারীদের সাইবার বুলিং রোধ, বিদেশে কোনো প্রার্থীর পক্ষে সশরীরে প্রচারণা চালানোয় নিষেধাজ্ঞা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মিথ্যাচার বা অপপ্রচার চালালে শাস্তির বিধানও রাখা হয়েছে।

আচরণ বিধিমালা লঙ্ঘনের শাস্তি আরও কঠোর করা হয়েছে। জরিমানার পরিমাণ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে দেড় লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে প্রার্থিতা বাতিলের বিধান যোগ করা হয়েছে, আর ছয় মাসের কারাদণ্ডের আগের নিয়ম বহাল রাখা হয়েছে।

জানা গেছে, আচরণ বিধিমালায় আগের অধিকাংশ ধারা অপরিবর্তিত রাখা হলেও এবার বেশ কিছু নতুন বিধান যুক্ত করা হয়েছে।