শিরোনাম
‘গুজব’ বলার কয়েক ঘণ্টা পর পদত্যাগ, সেই অ/স্ত্র নিয়ে মুখ খুললেন ইশরাক সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭ সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী ফেসবুক পোস্টে জানালেন দুপুরে পদত্যাগ করবেন ইশরাক ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শায়েস্তাগঞ্জে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন সোমবার সিলেটে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন বাণিজ্যমন্ত্রী, যাবেন পূজামণ্ডপে চেলা নদীতে বালু লুট: মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে, নির্দোষদের আসামি করার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ নিয়ে মামলা, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সিলেটে যে কারণে স্বপন ও আকাশকে ধরল পুলিশ

https://www.emjanews.com/

9229

national

প্রকাশিত

০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৩

আপডেট

০৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:০২

জাতীয়

শেখ হাসিনা ও জয়ের জন্য ইন্টারপোল রেড অ্যালার্ট চায় দুদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৩

ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন (দুদক) বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরে একটি চিঠি পাঠিয়েছে, যাতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করার প্রস্তাব করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনা ও তার ছেলে বর্তমানে বিদেশে অবস্থান করছেন। ন্যায় বিচারের স্বার্থে তাদের অবস্থান চিহ্নিত করে দেশে ফিরিয়ে আনা এবং আইনের মুখোমুখি করানোর জন্য আদালত ইতিমধ্যেই ওয়ারেন্ট ইস্যু করেছেন।

দুদকের অভিযোগপত্র অনুযায়ী, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় ক্ষমতার অপব্যবহার করে বেআইনিভাবে পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট বরাদ্দ নিয়েছেন। বিষয়টি তদন্ত করতে ২০২৪ সালের ডিসেম্বর থেকে অনুসন্ধান শুরু করে দুদক।

তদন্তকারীরা বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে এ সংক্রান্ত চিঠি পাঠান।