শিরোনাম
সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা সিলেট সীমান্তে জব্দ অর্ধকোটি টাকার চো/রাই পণ্য যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও! সুনামগঞ্জে আগাম বন্যার শঙ্কা, পাকা ধান দ্রুত কাটার আহ্বান পাউবোর সাংবাদিকতায় ৫০ নম্বরের পরীক্ষা: নতুনদের খাতা, পুরোনোদের ছাড়? সিলেটে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ পুলিশে রদবদল: সিলেট মহানগর পুলিশে একাধিক এসপি বদলি আঞ্চলিক সহযোগিতা জোরদারে একযোগে কাজ করতে চায় নেপাল সিসিকে নিয়োগের নামে প্রতারণা: সতর্ক থাকার আহ্বান প্রশাসকের

https://www.emjanews.com/

9285

sports

প্রকাশিত

০৬ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৬

আপডেট

০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৫

খেলাধুলা

হুমকির মুখে নিরাপত্তা বাড়ালেন আমিনুল ইসলাম বুলবুল

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৬

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে উত্তেজনা বাড়ছে। এ সময় সভাপতি প্রার্থী আমিনুল ইসলাম বুলবুলকে ভয়ভীতি দেওয়ার অভিযোগ উঠেছে। নিরাপত্তা নিশ্চিত করতে তার জন্য গানম্যান নিয়োগের অনুরোধ জানিয়েছে বিসিবি।

বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদের মতোই গানম্যান নিয়ে চলতে হচ্ছে বর্তমান সভাপতি প্রার্থী আমিনুল ইসলাম বুলবুলকে। সম্প্রতি তিনি জানিয়েছেন, তিন মাসও হয়নি দায়িত্ব নেওয়ার, এরই মধ্যে তাকে হুমকি দেওয়া হচ্ছে। নির্বাচনে অংশ না নেওয়ার জন্য ফোনে ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগ তার।

এ ঘটনায় বিসিবি থানায় সাধারণ ডায়েরি করেছে। পাশাপাশি বৃহস্পতিবার প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর চিঠি দেন। সেখানে বলা হয়, আমিনুলকে নিয়মিত ঢাকাসহ বিভিন্ন স্থানে ভ্রমণ করতে হয়, ফলে তার জন্য অতিরিক্ত নিরাপত্তা জরুরি।

অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবির নির্বাচনে আমিনুল ঢাকা বিভাগ বা জেলা কাউন্সিলর কোটায় পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। ইতোমধ্যে নির্বাচনে অংশ না নেওয়ার জন্য তাকে চাপ দেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত সভাপতি পদে তামিম ইকবাল ও আমিনুল ইসলামের নাম আলোচনায় রয়েছে।