শিরোনাম
‘গুজব’ বলার কয়েক ঘণ্টা পর পদত্যাগ, সেই অ/স্ত্র নিয়ে মুখ খুললেন ইশরাক সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭ সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী ফেসবুক পোস্টে জানালেন দুপুরে পদত্যাগ করবেন ইশরাক ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শায়েস্তাগঞ্জে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন সোমবার সিলেটে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন বাণিজ্যমন্ত্রী, যাবেন পূজামণ্ডপে চেলা নদীতে বালু লুট: মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে, নির্দোষদের আসামি করার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ নিয়ে মামলা, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সিলেটে যে কারণে স্বপন ও আকাশকে ধরল পুলিশ

https://www.emjanews.com/

9288

sylhet

প্রকাশিত

০৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:১২

আপডেট

০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৪

সিলেট

সিলেটে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:১২

ছবি: সংগৃহীত।

সিলেট নগরের লামাবাজার এলাকায় এক স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। শুক্রবার পরিবারের পক্ষ থেকে এ মামলা করেন বলে জানান কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক।

তিনি জানান, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিক্ষিকা আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার রাতে লামাবাজারের ছায়ানীড় এলাকার একটি ফ্ল্যাট থেকে মিলি দে (২৫)-এর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মিলি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জিলুয়া চা-বাগানের মৃত মলয় কান্তি দে’র মেয়ে। তিনি মা সঞ্চিতা দে’র সঙ্গে সিলেট শহরের ওই বাসায় থাকতেন এবং কাজিটুলার ‘কিডস ক্যাম্পাস’ স্কুলে শিক্ষকতা করতেন।

ঘটনার দিন বিকেলে মা সঞ্চিতা দে এক আত্মীয়ের বাড়ি বেড়াতে যান। রাতে বাসায় ফিরে ভেতর থেকে দরজা বন্ধ পান। ডাকাডাকিতে সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে মিলির ঝুলন্ত লাশ দেখতে পান তিনি। পরে পুলিশে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।