শিরোনাম
‘গুজব’ বলার কয়েক ঘণ্টা পর পদত্যাগ, সেই অ/স্ত্র নিয়ে মুখ খুললেন ইশরাক সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭ সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী ফেসবুক পোস্টে জানালেন দুপুরে পদত্যাগ করবেন ইশরাক ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শায়েস্তাগঞ্জে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন সোমবার সিলেটে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন বাণিজ্যমন্ত্রী, যাবেন পূজামণ্ডপে চেলা নদীতে বালু লুট: মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে, নির্দোষদের আসামি করার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ নিয়ে মামলা, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সিলেটে যে কারণে স্বপন ও আকাশকে ধরল পুলিশ

https://www.emjanews.com/

9335

sports

খেলাধুলা

মৌলভীবাজার জুড়ীতে নৌকাবাইচ উৎসব

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫১

মৌলভীবাজারের জুড়ীর নয়াগ্রাম ও খালের মুখে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। হাকালুকি হাওরের পানি ভরা এলাকায় লম্বা ও সরু নৌকা নিয়ে বইঠার ছন্দে প্রতিযোগীরা বাইচে অংশ নেন। ঢাক-ঢোলের তালে তালে চারপাশে উপচে পড়া দর্শকের উল্লাস ছড়িয়ে পড়ে।

তিনটি দল প্রতিযোগিতায় অংশ নেন-সাদিপুর (কুলাউড়া), নূরজাহানপুর (গোলাপগঞ্জ) ও ভোলারকান্দি (বড়লেখা)। সাদিপুর প্রথম, নূরজাহানপুর দ্বিতীয় ও ভোলারকান্দি তৃতীয় স্থান অধিকার করে।

প্রায় ১০ হাজার দর্শক ছুটে এসেছিলেন নৌকাবাইচ দেখতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরশেদুল আলম ও স্থানীয় জনপ্রতিনিধিরা। পুরস্কার হিসেবে প্রথম দল গরু, দ্বিতীয় দল রেফ্রিজারেটর ও তৃতীয় দল একটি খাসি লাভ করে।