শিরোনাম
ইউপি নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন নিষ্পত্তির নির্দেশ সিলেটে এক সিএনজি চালকের ছু/রিকাঘা/তে আরেক চালক খু/ন সিলেটে স্কুল ছাত্রীর মায়ের মাম/লায় গ্রে/প্তার ‘প্রেমিক’ সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ৩০ জন পুতিন-ট্রাম্প-শি’র ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা বাংলাদেশিদের অবৈধ পথে ইউরোপযাত্রা ঠেকাতে ঢাকার সহযোগিতা চায় গ্রিস সৌদি আরবে ১০ মাসে ১৮৮ মৃত্যুদণ্ড কার্যকর, সবচেয়ে বেশি মাদক মামলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘গুজব’ বলার কয়েক ঘণ্টা পর পদত্যাগ, সেই অ/স্ত্র নিয়ে মুখ খুললেন ইশরাক সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭

https://www.emjanews.com/

9365

national

প্রকাশিত

০৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৩

আপডেট

০৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:২২

জাতীয়

হবিগঞ্জ

২৪ ঘণ্টার মধ্যে কাজে না ফিরলে আইনি ব্যবস্থা: পল্লী বিদ্যুৎ কর্মীদের সতর্ক করল মন্ত্রণালয়

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৩

ছবি: সংগৃহীত।

গণছুটির নামে কর্মস্থলে অনুপস্থিত থাকা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের দ্রুত কাজে ফেরার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। রোববার (৭ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অত্যাবশ্যক সেবা। এ সেবায় বাধা সৃষ্টি করা বা বিঘ্ন ঘটানো ‘অত্যাবশ্যক পরিষেবা আইন’-এর আওতায় শাস্তিযোগ্য অপরাধ।

মন্ত্রণালয় জানিয়েছে, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং সমাধানে সক্রিয়ভাবে কাজ করছে।

এছাড়া পল্লী এলাকায় বিদ্যুৎ সরবরাহ কাজে নিয়োজিত এবং গণছুটির নামে কর্মস্থলে অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে কাজে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার (৬ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত কর্মীরা দাবি আদায়ে রোববার থেকে গণছুটিসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছিলেন।