শিরোনাম
সংবিধান সংস্কার নয় সংশোধনের কথা বলেছি: মির্জা ফখরুল সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে ৬০ জন গ্রেফ/তার, ১৩৬টি যানবাহনে ব্যবস্থা সিলেটে রথযাত্রা মহোৎসব শুরু বাংলাদেশ হচ্ছে বিশ্বের সবচেয়ে সম্প্রীতির দেশ: সিলেটে রথযাত্রার উদ্বোধনে মন্ত্রী আরিফ সিলেটে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সিলেটে সিএনজি অটোরিকশায় উঠে গণ/ধ/র্ষ/ণের শিকার নারী আর্জেন্টিনা ও ইংল্যান্ড দ্বৈরথ: ৫ ব্যক্তিগত লড়াইয়ের দিকে নজর সিলেটে দুই ভাই গ্রেফ/তার: পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে খু/ন সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে গ্রেফ/তার ১১৬ কুশিয়ারা নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে: সিলেটে বন্যা শঙ্কা কাটেনি

https://www.emjanews.com/

9651

sylhet

প্রকাশিত

১৬ সেপ্টেম্বর ২০২৫ ১০:১৭

আপডেট

১৭ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩৯

সিলেট

হবিগঞ্জে চুনারুঘাট থানার সরকারি বাসায় টাকা চুরি: ওসির পর এবার ড্রাইভার ক্লোজড

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১০:১৭

ছবি: সংগৃহীত।

হবিগঞ্জের চুনারুঘাট থানার সরকারি বাসা থেকে টাকা চুরির ঘটনায় একের পর এক প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় থানার ড্রাইভার ওয়াসিমকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) গভীর রাতে এ নির্দেশনা কার্যকর করা হয়। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জের পুলিশ সুপার এমএএন সাজেদুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর রাতে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূর আলমের সরকারি বাসা থেকে প্রায় ৪ লাখ টাকা চুরি হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ওসির ব্যক্তিগত গাড়িচালক ওয়াসিমের বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন স্বয়ং ওসি নূর আলম।

তল্লাশির সময়কার প্রায় ৬ মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। ঘটনাটির জের ধরে প্রথমে ওসি নূর আলমকে ক্লোজড করা হয়। দুই দিন পর এবার তার গাড়িচালক ওয়াসিমকেও ক্লোজড করল পুলিশ প্রশাসন।