শিরোনাম
সংবিধান সংস্কার নয় সংশোধনের কথা বলেছি: মির্জা ফখরুল সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে ৬০ জন গ্রেফ/তার, ১৩৬টি যানবাহনে ব্যবস্থা সিলেটে রথযাত্রা মহোৎসব শুরু বাংলাদেশ হচ্ছে বিশ্বের সবচেয়ে সম্প্রীতির দেশ: সিলেটে রথযাত্রার উদ্বোধনে মন্ত্রী আরিফ সিলেটে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সিলেটে সিএনজি অটোরিকশায় উঠে গণ/ধ/র্ষ/ণের শিকার নারী আর্জেন্টিনা ও ইংল্যান্ড দ্বৈরথ: ৫ ব্যক্তিগত লড়াইয়ের দিকে নজর সিলেটে দুই ভাই গ্রেফ/তার: পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে খু/ন সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে গ্রেফ/তার ১১৬ কুশিয়ারা নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে: সিলেটে বন্যা শঙ্কা কাটেনি

https://www.emjanews.com/

9736

politics

প্রকাশিত

১৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:২৭

আপডেট

১৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৭

রাজনীতি

আগামী জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে জামায়াতের তিনদিনের কর্মসূচি ঘোষণা

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:২৭

ছবি: সংগৃহীত।

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে পাঁচ দফা দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির দ্বিতীয় দিন ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) দেশের সাত বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করবে দলটি। এ কর্মসূচিতে কেন্দ্রীয় নেতারা নেতৃত্ব দেবেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দলটির প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়,  বরিশাল মহানগরের কর্মসূচিতে থাকবেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। রংপুরে অংশ নেবেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। চট্টগ্রামে নেতৃত্ব দেবেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। সিলেটে থাকবেন সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ। রাজশাহীতে অংশ নেবেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। মোমেনশাহী (ময়মনসিংহ) এ নেতৃত্ব দেবেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। খুলনায় নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

ঘোষিত দাবি আদায়ের লক্ষ্যে সংশ্লিষ্ট মহানগরবাসীকে ব্যাপকভাবে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।

জামায়াতের পাঁচ দফা দাবি- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন। জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতি চালু। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেইং ফিল্ড) নিশ্চিত করা।  বর্তমান সরকারের জুলুম-গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।  স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।