শিরোনাম
‘গুজব’ বলার কয়েক ঘণ্টা পর পদত্যাগ, সেই অ/স্ত্র নিয়ে মুখ খুললেন ইশরাক সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭ সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী ফেসবুক পোস্টে জানালেন দুপুরে পদত্যাগ করবেন ইশরাক ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শায়েস্তাগঞ্জে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন সোমবার সিলেটে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন বাণিজ্যমন্ত্রী, যাবেন পূজামণ্ডপে চেলা নদীতে বালু লুট: মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে, নির্দোষদের আসামি করার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ নিয়ে মামলা, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সিলেটে যে কারণে স্বপন ও আকাশকে ধরল পুলিশ

https://www.emjanews.com/

9857

sylhet

প্রকাশিত

২২ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪১

আপডেট

২২ সেপ্টেম্বর ২০২৫ ২২:৫২

সিলেট

হবিগঞ্জের চুনারুঘাটে মা, ভাই ও ভাবির মারধরে প্রবাসী নিহত

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪১

ছবি: সংগৃহীত।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পারিবারিক কলহের জেরে সফিক মিয়া (৪৩) নামের এক প্রবাসী নিহত হয়েছেন। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার ঘরগাঁও খামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সফিক মিয়া স্থানীয় ছায়েদ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন এবং সম্প্রতি দেশে ফেরেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের দিকে সফিক মিয়ার সঙ্গে তাঁর মা, ভাই ও ভাবিদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সবাই মিলে সফিককে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. আল আমিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি পারিবারিক কলহ থেকে ঘটেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।