শিরোনাম
সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭ সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী ফেসবুক পোস্টে জানালেন দুপুরে পদত্যাগ করবেন ইশরাক ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শায়েস্তাগঞ্জে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন সোমবার সিলেটে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন বাণিজ্যমন্ত্রী, যাবেন পূজামণ্ডপে চেলা নদীতে বালু লুট: মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে, নির্দোষদের আসামি করার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ নিয়ে মামলা, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সিলেটে যে কারণে স্বপন ও আকাশকে ধরল পুলিশ সিলেটে হাম উপসর্গে গেল আরও ২ শিশুর প্রাণ

https://www.emjanews.com/

10357

sylhet

প্রকাশিত

১০ অক্টোবর ২০২৫ ১৪:১৩

আপডেট

১০ অক্টোবর ২০২৫ ১৫:১৫

সিলেট

জকিগঞ্জ বিজিবি’র বিশেষ অভিযান: ভারতীয় মদ ও গরু জব্দ

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫ ১৪:১৩

ছবি: সংগৃহীত।

 জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) ১০ অক্টোবর দুইটি পৃথক বিশেষ অভিযানে প্রায় ১০ লক্ষ টাকার ভারতীয় মদ ও গরু জব্দ করেছে।

প্রথম অভিযানে, কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপির টহল দল সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ১ কিমি বাংলাদেশ অভ্যন্তরে বড়বন্দবাজার এলাকায় অভিযান চালিয়ে ৫১ বোতল ভারতীয় মদ ও ১টি সিএনজি জব্দ করে। এসব মালামালের সিজার মূল্য ধরা হয়েছে ৫,৫১,০০০ টাকা।

অন্য অভিযানে, জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর বিওপির টহল দল সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে জমদোয়ার এলাকায় অভিযান চালিয়ে ৬টি ভারতীয় গরু আটক করে। এ গরুর সিজার মূল্য ৪,২০,০০০ টাকা।

উভয় অভিযানের মাধ্যমে মোট ৯,৭১,০০০ টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়েছে। জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) চোরাচালান রোধ ও সীমান্ত সুরক্ষায় নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। জব্দকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে এবং গরু কাস্টমসে হস্তান্তরের কার্যক্রম চলছে।

লেঃ কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার জানান, সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।