শিরোনাম
আ.লীগের নেতাকর্মীদের জন্য খুলছে নতুন পথ, কী শর্ত দিল সরকার? সিলেটে হঠাৎ চিরুনি অভিযানে পুলিশ: ৪ ঘন্টায় আ/টক ১১০ জন আবুল হোসেন হত্যা মামলা: আরও দুই আসামি গ্রেফতার, কারাগারে প্রেরণ সিলেটসহ আট জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা রপ্তানি বাড়াতে চামড়া শিল্পে ২৩ উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে বাণিজ্যমন্ত্রী ৪,৮০০ ‘অবৈধ অভিবাসীকে’ বাংলাদেশে ফেরত, হোল্ডিং সেন্টারে আরও ৮৩৬ জন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহ.ত ৪, আহ.ত অন্তত ৪০ সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ সিলেটজুড়ে ব্যাপক অভিযানে আ/টক ১৭১: প্রায় ২শ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই চেয়ারম্যানের সমর্থকদের সংঘ.র্ষ, ওসিসহ আহ.ত অর্ধশতাধিক

https://www.emjanews.com/

11653

sports

প্রকাশিত

২৩ নভেম্বর ২০২৫ ২১:২৮

খেলাধুলা

টি- টোয়েন্টি

দৃষ্টি প্রতিবন্ধী নারীদের বিশ্বকাপ জিতলো ভারত

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫ ২১:২৮

ছবি: সংগৃহিত

কলম্বোর পি সারা ওভালে অনুষ্ঠিত হয়েছে দৃষ্টি প্রতিবন্ধী নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফাইনালে নেপালকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে ভারত।

রোববার (২৩ নভেম্বর) ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে নেপালকে ৫ উইকেটে ১১৪ রানে আটকে দেয় ভারত। এরপর মাত্র ১২ ওভারে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৪ রানে অপরাজিত ছিলেন ফুলা সারেন।

এই ম্যাচে ভারতের দাপুটে পারফরম্যান্সের কাছে বেশ ভুগতে হয় নেপালকে। পুরো ইনিংসে মাত্র একটি বাউন্ডারির দেখা পায় নেপাল।

এর আগে ভারত প্রথম সেমিফাইনালে শনিবার অস্ট্রেলিয়াকে পরাজিত করেছিল, আর নেপাল পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালে জয় লাভ করে ফাইনালে ওঠেছিলো।