শিরোনাম
সিলেটে ৩ খু/ন: বাবুলকে ৪ দিনের রিমান্ডে নিলো পুলিশ সিলেটের পাহাড়-নদী চষে বেড়াচ্ছে বিজিবি: আড়াই কোটি টাকার চালান জব্দ সিলেটে যে ভাইরাসে হাসপাতালে রোগীর ভিড়: আরেক মৃ/ত্যু নবম পে-স্কেল বাস্তবায়নে ফের শঙ্কা শাহজালাল মাজারে এবার মিললো ‌৭০ লাখ ৮৮ হাজার টাকা: সাথে ২ ভরি স্বর্ণ, বৈদেশিক মুদ্রা সিলেটে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় বাবাকে হ/ত্যা, গ্রে/প্তার আসামির ছেলে সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় পুলিশের উপস্থিতিতেই বাবাকে কু/পিয়ে খু/ন সিলেটে ৩ খু/নের প্রকৃত অপরাধী চিহ্নিতের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ট্রিপল মা-র্ডার: মেয়ে সেলিনা সুলতানার এজহার, বাবুল মিয়াকে আ/সামী করা হয়নি

https://www.emjanews.com/

11920

sports

প্রকাশিত

০৩ ডিসেম্বর ২০২৫ ২৩:১১

খেলাধুলা

রেকর্ড রান করেও দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তা পেল না ভারত

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫ ২৩:১১

ছবি: সংগৃহিত

রায়পুরের শহীদ বীর নারায়ন সিং স্টেডিয়ামে রেকর্ড ৩৫৮ রান করেও জয় পেল না ভারত। দুর্দান্ত রানতাড়ায় ৪ বল হাতে রেখেই ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা, সিরিজে সমতা ফেরায় ১-১ ব্যবধানে।

এর আগে রাঁচিতে প্রথম ওয়ানডেতে ৩৪৯ রান করেও হারের শঙ্কায় পড়েছিল ভারত। শেষ পর্যন্ত ১৭ রানের জয় পেলেও দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ব্যর্থ হলো টিম ইন্ডিয়া। শনিবার বিষাখাপত্তনমে হবে সিরিজ নির্ধারণী ম্যাচটি। এর আগে টেস্ট সিরিজে ভারতকে তাদের ঘরের মাঠেই হোয়াইটওয়াশ করেছিল প্রোটিয়ারা।

টস হেরে প্রথমে ব্যাট করে ভারত তোলে ৩৫৮ রান। বিরাট কোহলি ১০২ রান, ঋতুরাজ গায়কোয়াড় ১০৫ এবং অধিনায়ক লোকেশ রাহুল ৪৩ বলে অপরাজিত ৬৬ রান করেন।

তবে এত বড় রানের টার্গেটও রক্ষা করতে পারেননি ভারতীয় বোলাররা।

টার্গেট তাড়ায় নামা দক্ষিণ আফ্রিকা ২৬ রানে প্রথম উইকেট হারালেও এরপর ম্যাচ নিজেদের করে নেয়।

প্রোটিয়া ওপেনার এইডেন মার্করাম খেলেন অবিশ্বাস্য ইনিংস- ৯৮ বলে ১১০ রান, যার মধ্যে ছিলো ১০ চার ও ৪ ছক্কা। তার সঙ্গে অধিনায়ক টিম্বা বাভুমা (৪৬) ও ম্যাথু ব্রিটজেক দুর্দান্ত জুটি গড়ে দলকে এগিয়ে নেন।

এছাড়া ম্যাথু ব্রিটজেক করেন ৬৮ রান (৬৪ বলে) এবং ডেভেল ডেভিস করেন ৫৫ রান; যেখানে ৩৪ বলে মারেন ১টি চার ও ৫টি ছক্কা।

দু’জন মিলে ৬৪ বলে ৯২ রানের জুটি গড়ে ম্যাচ পুরোপুরি দক্ষিণ আফ্রিকার দিকে নিয়ে যান। শেষদিকে ডি জরির সঙ্গে ২০ বলে ২৮ রানের জুটিতেই জয় নিশ্চিত করে ফেলে প্রোটিয়ারা।

ম্যাচের শেষে ভারতের ৩৫৮ রানের রেকর্ডও অর্থহীন হয়ে পড়ে, কারণ দক্ষিণ আফ্রিকার ব্যাটিং আগ্রাসনের সামনে টিম ইন্ডিয়ার বোলিং ছিল অসহায়।