শিরোনাম
নবম জাতীয় পে-স্কেল: নিম্ন আয়ের কর্মচারীদের বেশি সুবিধা, বাড়ছে পেনশনও দায়িত্ব পালন শেষে ব্যারাকে ফিরে যাচ্ছে সেনাবাহিনী: ওয়াকার-উজ-জামান ৬শ কোটি টাকা পরিশোধ করেও ৬ বছর ধরে অচল শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্র সিলেটে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃ/ত্যু সিলেটে বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, গণশুনানিতে বিরোধিতা পশ্চিমবঙ্গে ‘পুশব্যাক’ শুরুর ঘোষণা শুভেন্দুর হাওরে ফসলহানির প্রভাব বাজারে, বাড়তে শুরু করেছে চালের দাম ঈদে নগদ টাকা ও মূল্যবান সম্পদ নিরাপদে রাখতে পুলিশের সহায়তা নিন: এসএমপি সিসিকের ভোটে নেই দলীয় প্রতীক, থাকবে তুমুল প্রতিযোগিতা: কে হবেন মেয়র?

https://www.emjanews.com/

11994

national

প্রকাশিত

০৬ ডিসেম্বর ২০২৫ ২১:৩৫

জাতীয়

খালেদা জিয়াকে লন্ডনে নিতে ঢাকার অনুমতি চাইলো এয়ার অ্যাম্বুল্যান্স

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫ ২১:৩৫

ছবি: সংগৃহিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য ব্যবহৃত এয়ার অ্যাম্বুল্যান্সটি মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় অবতরণের অনুমতি চেয়েছে। অনুমোদন মিলে গেলে ১০ ডিসেম্বর ঢাকায় এসে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে।

বিষয়টি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) নিশ্চিত করেছে।

জার্মান এভিয়েশন কোম্পানি এফএআই অ্যাভিয়েশন গ্রুপ আজ তৃতীয় পক্ষের মাধ্যমে ৯ ডিসেম্বর ঢাকায় অবতরণ এবং ১০ ডিসেম্বর লন্ডনের উদ্দেশ্যে ফ্লাইট শিডিউল করার জন্য আবেদন করেছে। বেবিচক সেই আবেদনটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রয়োজনীয় অনুমোদনের জন্য পাঠিয়েছে।

বেবিচক জানায়, কাতার সরকার খালেদা জিয়ার চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সটি ভাড়া করেছে। ভাড়া করা বিমান হলো বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ (CL604), যা দীর্ঘ দূরত্বের মেডিক্যাল ইভাকুয়েশন ফ্লাইটের জন্য ব্যবহৃত হয় এবং জার্মানির শীর্ষ এয়ার অ্যাম্বুল্যান্স ও মিশন-ক্রিটিক্যাল এভিয়েশন সংস্থা পরিচালনা করে।

চ্যালেঞ্জার ৬০৪ তার শক্তিশালী ট্রান্সকন্টিনেন্টাল সক্ষমতার জন্য পরিচিত, যা ঢাকা–লন্ডন মেডিক্যাল ট্রান্সফারের জন্য উপযুক্ত।

ফ্লাইট শিডিউলের চূড়ান্ত সরকারি অনুমোদন মিললেই পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।