হবিগঞ্জ-৪
ইসলামী ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরির নির্বাচনি কার্যক্রম শুরু
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৪
ছবি: গিয়াস উদ্দিন তাহেরি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত ও বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী হিসেবে নির্বাচনি মাঠে নেমেছেন আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরি।
শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টায় চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দে সিপাহসালার সৈয়দ নাসির উদ্দীন (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনি কার্যক্রম শুরু করেন।
মাজার জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মুফতি গিয়াস উদ্দিন তাহেরি বলেন, নির্বাচিত হলে চুনারুঘাট ও মাধবপুর উপজেলার অবহেলিত জনগোষ্ঠী, বিশেষ করে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং এলাকার সার্বিক অবকাঠামো উন্নয়নে তিনি গুরুত্ব দিয়ে কাজ করবেন।
তিনি আরও বলেন, ‘আমি আপনাদের এলাকার জামাই। অবশ্যই আপনারা আমাকে ভালোবাসা দেবেন। আমি আপনাদের ভালোবাসায় নির্বাচনে এসেছি এবং সেই ভালোবাসার মধ্যেই থাকতে চাই।’
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব মাওলানা ছোলাইমান খান রাব্বানীসহ দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
