শিরোনাম
গ্রামীণ সড়ক, হাসপাতাল ও মহাসড়ক: সিলেটে উন্নয়নের নতুন রূপরেখা জৈন্তাপুরে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের আশ্বাস শ্রমমন্ত্রীর হজে ৫৫ বাংলাদেশির মৃ ত্যু, ফিরেছেন ৬৬ হাজারের বেশি হাজি দেশে ফিরলেন প্রধানমন্ত্রী সিলেটে হামের থাবা: ৯ মাসের শিশুর মৃ ত্যু, উপসর্গে মৃ ত্যু ৭৯ কৃষকদের সম্পৃক্ত করে পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিলেন আরিফুল হক চৌধুরী ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়, সিলেটে ভারী বৃষ্টির আভাস ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশ বিশ্বে অনন্য: খন্দকার মুক্তাদির শাহজালাল (রহ.) মাজারের অর্থ ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি গঠিত একদিনের সফরে শুক্রবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

https://www.emjanews.com/

12920

entertainment

প্রকাশিত

০৯ জানুয়ারী ২০২৬ ২১:২৯

বিনোদন

শীর্ষ করদাতা রাশমিকা মান্দানা

প্রকাশ: ০৯ জানুয়ারী ২০২৬ ২১:২৯

ছবি: রাশমিকা মান্দানা

চলতি বছরের শুরুতেই দক্ষিণী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা বড় অঙ্কের কর পরিশোধ করে আলোচনায় এসেছেন। ২০২৬ সালের শুরুতে তিনি প্রায় ৪ কোটি ৬৯ লাখ টাকা কর দিয়েছেন। এর মাধ্যমে কর্নাটকের কোদাগু জেলায় চলতি বছরের সর্বোচ্চ করদাতার তালিকায় শীর্ষে রয়েছেন রাশমিকা।

অভিনয় জগতে ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ দিয়ে পা রাখা রাশমিকা মান্দানা একের পর এক সফল সিনেমা উপহার দিয়েছেন। ‘গীতগোবিন্দম’, ‘পুষ্পা: দ্য রাইজ’ ও ‘অ্যানিম্যাল’-এর মতো সুপারহিট ছবিতে অভিনয়ের মাধ্যমে খুব অল্প সময়েই তিনি তারকা খ্যাতির শীর্ষে পৌঁছেছেন। গত বছর রাশমিকার মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা, যা সমসাময়িক অন্য অভিনেত্রীদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

কাজের প্রয়োজনে মুম্বাই ও হায়দরাবাদে বসবাস করলেও তার শিকড় কোদাগু জেলাতেই। জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে তার আয় ও সম্পদের পরিমাণও দ্রুত বেড়েছে। বিলাসবহুল গাড়ির বড় সংগ্রহ গড়ে তুলেছেন রাশমিকা। তার গ্যারাজে রয়েছে মার্সিডিজ সি-ক্লাস, অডি কিউ থ্রি ও রেঞ্জ রোভারসহ একাধিক দামি গাড়ি। রিয়েল এস্টেটেও উল্লেখযোগ্য বিনিয়োগ করেছেন তিনি। বেঙ্গালুরুতে প্রায় ৪ কোটি রুপি মূল্যের একটি প্রাসাদসম বাড়ি এবং মুম্বাইয়েও রয়েছে তার একটি বিলাসবহুল আবাসন।

স্বল্প সময়ের মধ্যেই ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান শক্ত করেছেন রাশমিকা। বর্তমানে তিনি দক্ষিণী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন। প্রতি সিনেমায় তার পারিশ্রমিক প্রায় ৪ কোটি রুপি। বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী, রাশমিকার মোট সম্পদের পরিমাণ এখন ৪৫ কোটি রুপিরও বেশি।

সংবাদটি আরও বলছে, শোনা যাচ্ছে রাশমিকা মান্দানা আগামী ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে পারেন। তবে তার আগেই সর্বোচ্চ কর দিয়ে দায়িত্বশীল নাগরিক হিসেবে দৃষ্টান্ত স্থাপন করে প্রশংসা কুড়ালেন তিনি।