শিরোনাম
আ.লীগের নেতাকর্মীদের জন্য খুলছে নতুন পথ, কী শর্ত দিল সরকার? সিলেটে হঠাৎ চিরুনি অভিযানে পুলিশ: ৪ ঘন্টায় আ/টক ১১০ জন আবুল হোসেন হত্যা মামলা: আরও দুই আসামি গ্রেফতার, কারাগারে প্রেরণ সিলেটসহ আট জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা রপ্তানি বাড়াতে চামড়া শিল্পে ২৩ উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে বাণিজ্যমন্ত্রী ৪,৮০০ ‘অবৈধ অভিবাসীকে’ বাংলাদেশে ফেরত, হোল্ডিং সেন্টারে আরও ৮৩৬ জন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহ.ত ৪, আহ.ত অন্তত ৪০ সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ সিলেটজুড়ে ব্যাপক অভিযানে আ/টক ১৭১: প্রায় ২শ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই চেয়ারম্যানের সমর্থকদের সংঘ.র্ষ, ওসিসহ আহ.ত অর্ধশতাধিক

https://www.emjanews.com/

12939

national

প্রকাশিত

১০ জানুয়ারী ২০২৬ ১৯:৫৬

জাতীয়

নবীনগর

ব্রাহ্মণবাড়িয়ায় ১৬০ কেজি গাঁজাকাণ্ডে দুই পুলিশ সদস্য ব র খা স্ত

প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৬ ১৯:৫৬

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর টু আড়াইহাজার ফেরিঘাট রোডের শ্রীরামপুর ইউনিয়নের কানারবাড়ির মোড়ে গেল সোমবার (৫ জানুয়ারি) ভোরে পিক ভ্যান থেকে ১৬০ কেজি গাঁজা পেয়েও কোন ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে উল্টো ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেনের ঘটনায় নবীনগর থানার এসআই জাহিদ আহসান ও কনস্টেবল মো. আবু কাউছারকে গত শুক্রবার (৯ জানুয়ারি) রাতে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

গেল বুধবার (৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নবীনগর সাংবাদিক ইউনিটের সভাপতি সঞ্জয় শীল ও সাধারণ সম্পাদক শেখ মিহাদ ১৬০ কেজি গাঁজা নিয়ে পোস্ট করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

পরে পুলিশ সুপারের কঠোর নির্দেশে তদন্ত সাপেক্ষ তাদের দুজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

জানা যায়, কুমিল্লার দেবিদ্বারের আনিস মিয়ার ড্যাচ বাংলা ব্যাংকের মাধ্যমে ঘুষের টাকার লেনদেন হয়েছিলো। 

বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্যের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। 

নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বরখাস্তের সত্যতা স্বীকার করে বলেন, `মাদক ও শৃংখলা পরিপন্থী কাজের জন্য দুই জনকে বরখাস্ত করা হয়েছে।'