শিরোনাম
ঢাকা থেকে ৭ দিনে ২৪৫ ফ্লাইট বাতিল পিছু হটলো মার্কিন রণতরী: ইরানের দাবি ফেব্রুয়ারিতে দেশে ৪৮৮ দু'র্ঘটনায় প্রাণহা'নি ৪৭৭ ফিলিং স্টেশনে তেল বিক্রিতে সীমা বেঁধে দিল বিপিসি সিলেটে ছি’নতাই রোধে দ্রুত ব্যবস্থা নিন: আইনশৃঙ্খলা বাহিনীকে খন্দকার মুক্তাদির শিশু যৌন নি'পী'ড়নের অভি'যোগ: মালয়েশিয়ায় গ্রে'ফতার বাংলাদেশিকে নিয়ে গেল এফবিআই সিলেটের সাগরদীঘিরপাড়ে প্রকাশ্যে ছিনতাই ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ: সিন্ডিকেটের বিরুদ্ধে তোলপাড় তুরস্কে সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে বাবা-ছেলেসহ ৩ বাংলাদেশীর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়নে চালু হচ্ছে র‍্যাংকিং ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

https://www.emjanews.com/

12990

sylhet

প্রকাশিত

১২ জানুয়ারী ২০২৬ ১৭:১০

আপডেট

১২ জানুয়ারী ২০২৬ ১৭:২৬

সিলেট

সিলেটে পুলিশের জালে কয়েস ও ফয়সাল

প্রকাশ: ১২ জানুয়ারী ২০২৬ ১৭:১০

সিলেটের মোগলাবাজার থানা পুলিশের অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) ভোর আনুমানিক ৩টা ২০ মিনিটে মোগলাবাজার থানাধীন মির্জাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ বলছে তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে। 


পুলিশ জানায়, এসআই (নিঃ) মোশাররফ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে মির্জাপুর এলাকার একটি বাসা থেকে গাঁজাসহ দুইজনকে আটক করে। পুলিশ বলছে, উদ্ধারকৃত গাঁজার পরিমাণ ২ কেজি ৫০০ গ্রাম।

আটককৃতরা হলেন সিলেট জেলার, মোগলাবাজার থানার, মির্জাপুর এলাকার মৃত মাহমদ আলীর ছেলে কয়েস আহমদ (৫০) এবং একই এলাকার আতাউর রহমানের ছেলে ফয়সাল আহমদ (৩৬)।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।