শিরোনাম
এবার রোজা সর্বোচ্চ সাড়ে ১৩ ঘণ্টা শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, শৈত্যপ্রবাহ অব্যাহত ‘পাশা’র ১০ হাজার পর্যবেক্ষক কার্ড স্থগিত করল ইসি ইরানে সংকট তৈরিতে যুক্তরাষ্ট্রের হাত ছিল: মার্কিন অর্থমন্ত্রীর স্বীকারোক্তি মার্কিন মানচিত্রে পুরো কাশ্মীরকে ভারতের অংশ দেখানোয় নতুন বিতর্ক হজের জন্য ভিসা ইস্যু শুরু ৮ ফেব্রুয়ারি অন্তিম সময়ে নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত একটি গোষ্ঠী: আরিফুল হক চৌধুরী ৫ বছরে এই দেশের চেহারা পাল্টে যাবে : সিলেটে ডা. শফিকুর রহমান পোস্টাল ভোট দিলেন প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দি জনগণের টাকা যারা চু রি করেছে, তাদেরকে শান্তিতে থাকতে দেবো না : ডা. শফিকুর রহমান

https://www.emjanews.com/

13009

sylhet

প্রকাশিত

১২ জানুয়ারী ২০২৬ ২২:৩০

সিলেট

পোস্টাল ব্যালটে ভোট দিবেন সিলেটের কারাবন্দিরা

প্রকাশ: ১২ জানুয়ারী ২০২৬ ২২:৩০

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এবারই প্রথম দেশের কারাবন্দিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, সিলেটের দুই কেন্দ্রীয় কারাগারের মোট ৩০০ জন বন্দি আগামী ১২ ফেব্রুয়ারি কারাগার এলাকাতেই স্থাপিত বিশেষ ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট প্রদানকারী বন্দিদের মধ্যে কেউ যদি ভোটের আগে জামিনে মুক্তিও পান, তবুও সাধারণ ভোট কেন্দ্রে নয়, কারাগার প্রাঙ্গণে স্থাপিত কেন্দ্রে এসেই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে হবে।

সূত্র জানায়, সিলেট কেন্দ্রীয় কারাগার-১-এ বর্তমানে প্রায় ১,৭০০ জন বন্দি রয়েছেন। এদের মধ্যে প্রায় ৪০০ জন পোস্টাল ভোটের জন্য আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ২৫১ জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে। বাকি আবেদনকারীদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি এবং তথ্যগত জটিলতার কারণে নিবন্ধন সম্ভব হয়নি। নিবন্ধিত বন্দিদের জন্য কারাগার প্রাঙ্গণে আলাদা ভোট কেন্দ্র স্থাপন করা হবে, যেখানে নিরাপদ ও নিয়ন্ত্রিত ব্যবস্থায় তারা ভোট প্রদান করবেন।

অপরদিকে, সিলেট কেন্দ্রীয় কারাগার-২-এ বর্তমানে ৮৮৬ জন বন্দি রয়েছেন। এখানে ৪৭ জন বন্দির পোস্টাল ভোটের নিবন্ধন সম্পন্ন হয়েছে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

সিলেট কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার মোসা. নাহিদা পারভীন বলেন, ‘প্রায় ৪০০ জন বন্দি আবেদন করেছিলেন; যাচাই শেষে আড়াই শতাধিক বন্দির নিবন্ধন সম্পন্ন হয়েছে। কিছু ক্ষেত্রে তথ্যগত ত্রুটি থাকায় আবেদন বাতিল হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটগ্রহণের যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত কোনো বন্দি ভোটের আগে জামিনে মুক্ত হলেও, কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কারাগারের নির্ধারিত কেন্দ্রে এসেই ভোট দিতে হবে।’

সিলেট কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, ‘আমাদের কারাগার থেকে ৪৭ জন বন্দির পোস্টাল ভোটের নিবন্ধন সম্পন্ন হয়েছে। যাদের জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে, তাদের সবাইকে নিবন্ধনের আওতায় আনা সম্ভব হয়েছে।’