শিরোনাম
সিলেটে অ'বৈধ ডিজেল মজুদের বিরুদ্ধে অভি'যান, ১২০০ লিটার জব্দ সিলেটে প্রাইভেট কারে তুলে নারীকে অ/প/হ/র/ণ চেষ্টার দায়ে গ্রে ফ তা র ৩ সিলেটে অ/প/হ/র/ণ/কান্ডে ছেলে গ্রে/ফ/তা/র: বিএনপি থেকে বাবার পদত্যাগ সিলেটে তেল না পেয়ে কর্মচারীকে ছু/রিকা/ঘাত: তিনজন গ্রে ফ তা র ধর্মঘট প্রত্যাহার, ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা খুঁটি কম, বিল বেশি: সিলেটের বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ মহানগর পুলিশের সঙ্গে খন্দকার মুক্তাদিরের মতবিনিময় সেচ সুবিধা নিশ্চিত করে কৃষি উৎপাদন বাড়াতে সরকার গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটেও বাংলাদেশি জাহাজে বাধা দেবে না ইরান সিলেটে র‌্যাবের চিরুনি অভিযানে ‍এক রাতে ধরা ১৬ ছি/ন/তা/ই/কারী

https://www.emjanews.com/

13085

politics

প্রকাশিত

১৬ জানুয়ারী ২০২৬ ১৮:২২

রাজনীতি

খালেদা জিয়ার স্মরণে রাজধানীতে নাগরিক শোকসভা

প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২৬ ১৮:২২

ছবি: সংগৃহীত

প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা শুরু হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ৩টা ৫ মিনিটে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শোকসভার আনুষ্ঠানিকতা শুরু হয়। এ শোকসভায় অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই শোকসভাকে ঘিরে দুপুর থেকেই সংসদ ভবন এলাকায় মানুষের উপস্থিতি বাড়তে থাকে। জুমার নামাজের পর বিএনপি সমর্থিত নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভাস্থলে উপস্থিত হন। এছাড়া বিদেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধিরাও এই আয়োজনে যোগ দেন।

শোকসভাস্থলে প্রবেশের ক্ষেত্রে আয়োজকদের পক্ষ থেকে নির্ধারিত কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজার প্রবেশমুখে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বিএনপির নির্ধারিত স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন। আমন্ত্রিত অতিথিদের কার্ড যাচাই করে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। নির্ধারিত কার্ড ছাড়া কোনো যানবাহন, এমনকি গণমাধ্যমের গাড়িও প্রবেশ করতে দেওয়া হয়নি।

এর আগে আয়োজক কমিটির পক্ষ থেকে অধ্যাপক মাহবুব উল্লাহ জানান, শোকসভার গাম্ভীর্য বজায় রাখতে কোনো রাজনৈতিক দলের নেতা মঞ্চে বক্তব্য দেবেন না। তারা আমন্ত্রিত অতিথি হিসেবে দর্শকসারিতে অবস্থান করবেন। মঞ্চে কেবল বিশিষ্ট পেশাজীবী, গবেষক, ধর্মীয় প্রতিনিধি ও দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করবেন।

নাগরিক সমাজের পক্ষ থেকে জানানো হয়, এ শোকসভা কোনো রাজনৈতিক জনসভা নয়; বরং এটি শ্রদ্ধা নিবেদন ও নীরব উপস্থিতির একটি অনুষ্ঠান। সে কারণে অংশগ্রহণকারীদের জন্য সেলফি না তোলা, হাততালি না দেওয়া এবং দাঁড়িয়ে না থাকার মতো কঠোর নির্দেশনাও দেওয়া হয়েছে।