শিরোনাম
সিলেটে অ'বৈধ ডিজেল মজুদের বিরুদ্ধে অভি'যান, ১২০০ লিটার জব্দ সিলেটে প্রাইভেট কারে তুলে নারীকে অ/প/হ/র/ণ চেষ্টার দায়ে গ্রে ফ তা র ৩ সিলেটে অ/প/হ/র/ণ/কান্ডে ছেলে গ্রে/ফ/তা/র: বিএনপি থেকে বাবার পদত্যাগ সিলেটে তেল না পেয়ে কর্মচারীকে ছু/রিকা/ঘাত: তিনজন গ্রে ফ তা র ধর্মঘট প্রত্যাহার, ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা খুঁটি কম, বিল বেশি: সিলেটের বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ মহানগর পুলিশের সঙ্গে খন্দকার মুক্তাদিরের মতবিনিময় সেচ সুবিধা নিশ্চিত করে কৃষি উৎপাদন বাড়াতে সরকার গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটেও বাংলাদেশি জাহাজে বাধা দেবে না ইরান সিলেটে র‌্যাবের চিরুনি অভিযানে ‍এক রাতে ধরা ১৬ ছি/ন/তা/ই/কারী

https://www.emjanews.com/

13227

politics

প্রকাশিত

২১ জানুয়ারী ২০২৬ ১৮:২৯

রাজনীতি

সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ বিএনপিতে

প্রকাশ: ২১ জানুয়ারী ২০২৬ ১৮:২৯

ছবি: সংগৃহীত

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যাপক আবু সাইয়িদ বিএনপিতে যোগ দিয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) বিকাল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগদান করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান।

অধ্যাপক আবু সাইয়িদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সাবেক সহসভাপতি (ভিপি) এবং বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য। তিনি ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে পাবনা-১ (সাঁথিয়া ও বেড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামীর কাছে পরাজিত হন তিনি। এরপর আর আওয়ামী লীগের মনোনয়ন পাননি এবং একপর্যায়ে দলটির রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন।

সর্বশেষ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে যোগ দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন অধ্যাপক আবু সাইয়িদ। তবে ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী শামসুল হক টুকুর কাছে পরাজিত হন। এরপর দীর্ঘদিন গণফোরামের রাজনীতি থেকেও অনেকটা দূরে ছিলেন তিনি।

দীর্ঘ রাজনৈতিক পথচলার পর অধ্যাপক আবু সাইয়িদের বিএনপিতে যোগদানকে দলটির রাজনীতিতে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা হচ্ছে।