শিরোনাম
সিলেটে অ'বৈধ ডিজেল মজুদের বিরুদ্ধে অভি'যান, ১২০০ লিটার জব্দ সিলেটে প্রাইভেট কারে তুলে নারীকে অ/প/হ/র/ণ চেষ্টার দায়ে গ্রে ফ তা র ৩ সিলেটে অ/প/হ/র/ণ/কান্ডে ছেলে গ্রে/ফ/তা/র: বিএনপি থেকে বাবার পদত্যাগ সিলেটে তেল না পেয়ে কর্মচারীকে ছু/রিকা/ঘাত: তিনজন গ্রে ফ তা র ধর্মঘট প্রত্যাহার, ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা খুঁটি কম, বিল বেশি: সিলেটের বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ মহানগর পুলিশের সঙ্গে খন্দকার মুক্তাদিরের মতবিনিময় সেচ সুবিধা নিশ্চিত করে কৃষি উৎপাদন বাড়াতে সরকার গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটেও বাংলাদেশি জাহাজে বাধা দেবে না ইরান সিলেটে র‌্যাবের চিরুনি অভিযানে ‍এক রাতে ধরা ১৬ ছি/ন/তা/ই/কারী

https://www.emjanews.com/

13231

politics

প্রকাশিত

২১ জানুয়ারী ২০২৬ ১৯:৩৭

আপডেট

২১ জানুয়ারী ২০২৬ ১৯:৩৮

রাজনীতি

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি

প্রকাশ: ২১ জানুয়ারী ২০২৬ ১৯:৩৭

ছবি: সংগৃহীত

আসন্ন গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে অবস্থান নেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের নির্বাচনী মুখপাত্র ড. মাহাদী আমীন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সংসদ সদস্য প্রার্থীরা ঢাকায় আসার সময় তাদের স্পষ্টভাবে জানানো হয়েছে- নির্বাচনী প্রচারণায় গণভোটে বিএনপি ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নেবে “

তিনি জানান, জুলাই চার্টার তথা জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপির যে অবস্থান ছিল, সেগুলোর প্রতিফলন হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ড. মাহাদী আমীন আরও বলেন, “বিএনপির ঘোষিত ৩১ দফায় সংস্কারের মৌলিক ভিত্তিগুলো অন্তর্ভুক্ত রয়েছে। সুতরাং দল হিসেবে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেওয়াই স্বাভাবিক।”

নোট অব ডিসেন্ট প্রসঙ্গে তিনি বলেন, “গণতন্ত্রে ভিন্ন মত ও ভিন্ন পথ থাকা স্বাভাবিক। এসব বিষয় সংসদে আলোচনার মাধ্যমেই সমাধান করা হবে। তবে সামগ্রিকভাবে গণভোটে বিএনপির অবস্থান ‘হ্যাঁ’-এর পক্ষেই থাকবে এবং দলের সকলকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।”

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে।