শিরোনাম
গ্রামীণ সড়ক, হাসপাতাল ও মহাসড়ক: সিলেটে উন্নয়নের নতুন রূপরেখা জৈন্তাপুরে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের আশ্বাস শ্রমমন্ত্রীর হজে ৫৫ বাংলাদেশির মৃ ত্যু, ফিরেছেন ৬৬ হাজারের বেশি হাজি দেশে ফিরলেন প্রধানমন্ত্রী সিলেটে হামের থাবা: ৯ মাসের শিশুর মৃ ত্যু, উপসর্গে মৃ ত্যু ৭৯ কৃষকদের সম্পৃক্ত করে পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিলেন আরিফুল হক চৌধুরী ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়, সিলেটে ভারী বৃষ্টির আভাস ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশ বিশ্বে অনন্য: খন্দকার মুক্তাদির শাহজালাল (রহ.) মাজারের অর্থ ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি গঠিত একদিনের সফরে শুক্রবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

https://www.emjanews.com/

13256

surplus

প্রকাশিত

২২ জানুয়ারী ২০২৬ ১৭:৫৬

অন্যান্য

সিলেটের ছয়টি সংসদীয় আসনে বিএনপির সমন্বয়ক কাইয়ুম চৌধুরী

প্রকাশ: ২২ জানুয়ারী ২০২৬ ১৭:৫৬

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সমন্বয়কের দায়িত্ব প্রদান করা হয়েছে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাঁকে এই দায়িত্ব প্রদান করা হয়।

সিলেট জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম এ তথ্য জানান।

চিঠিতে উল্লেখ করা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিলেট জেলাধীন সকল সংসদীয় আসনে নির্দেশক্রমে জনাব আব্দুল কাইয়ুম চৌধুরীকে সমন্বয়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

দল আশা প্রকাশ করে যে, তিনি সিলেট জেলার সকল নির্বাচনী আসনে সমন্বয়ক হিসেবে নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন।