শিরোনাম
সিলেটে ৩ খু/ন: বাবুলকে ৪ দিনের রিমান্ডে নিলো পুলিশ সিলেটের পাহাড়-নদী চষে বেড়াচ্ছে বিজিবি: আড়াই কোটি টাকার চালান জব্দ সিলেটে যে ভাইরাসে হাসপাতালে রোগীর ভিড়: আরেক মৃ/ত্যু নবম পে-স্কেল বাস্তবায়নে ফের শঙ্কা শাহজালাল মাজারে এবার মিললো ‌৭০ লাখ ৮৮ হাজার টাকা: সাথে ২ ভরি স্বর্ণ, বৈদেশিক মুদ্রা সিলেটে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় বাবাকে হ/ত্যা, গ্রে/প্তার আসামির ছেলে সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় পুলিশের উপস্থিতিতেই বাবাকে কু/পিয়ে খু/ন সিলেটে ৩ খু/নের প্রকৃত অপরাধী চিহ্নিতের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ট্রিপল মা-র্ডার: মেয়ে সেলিনা সুলতানার এজহার, বাবুল মিয়াকে আ/সামী করা হয়নি

https://www.emjanews.com/

13374

entertainment

প্রকাশিত

২৭ জানুয়ারী ২০২৬ ২৩:০৯

বিনোদন

কারাগারে ভোট দেবেন মেনন-ই্নুসহ ২২ সাবেক এমপি-মন্ত্রী

প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২৬ ২৩:০৯

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রার্থী না হলেও অন্তত ২২ জন সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী পোস্টাল ব্যালেটে ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাদেক খান ও ডা. এনামুর রহমান। দেশে প্রথমবারের মতো কারাবন্দিদের ভোট দেয়ার সুযোগ চালু হওয়ায় এই সুযোগ পাচ্ছেন তারা।

নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, আসন্ন নির্বাচনে ভোট দিতে নিবন্ধন করেছেন প্রায় ৫ হাজার ৯৬০ জন কারাবন্দি। সারাদেশের ৭৫টি কারাগারের মধ্যে ৭১টিতে ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কারাগর কর্তৃপক্ষ ভোটকেন্দ্র স্থাপন, ভোটের সময়সূচি ও নিরাপত্তাসহ সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে।

ইসি আইন সংশোধনের মাধ্যমে হাজতিদের ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে। তবে অনেক কারাবন্দির জাতীয় পরিচয়পত্র না থাকা বা ভোটে অংশ নেওয়ার আগ্রহ কম থাকায় নিবন্ধিত ভোটারের সংখ্যা মোট কারাবন্দির তুলনায় কম।