https://www.emjanews.com/

13825

national

প্রকাশিত

১৪ ফেব্রুয়ারী ২০২৬ ২২:২৭

জাতীয়

দেশত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ২২:২৭

ছবি: ফয়েজ আহমদ তৈয়্যব

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব শনিবার দেশত্যাগ করেছেন। তিনি সকাল ১০টার দিকে জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, তিনি ইমিরেটস এয়ারলাইন্স-এর ফ্লাইট ইকে ৫৮৩ যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন। তার সফরের উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ফয়েজ আহমদ নেদারল্যান্ডের নাগরিক এবং বর্তমানে নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান ভোডাফোন জিংগো–তে সিনিয়র সফটওয়্যার সলিউশন আর্কিটেক্ট হিসেবে কর্মরত রয়েছেন।

এর আগে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এনসিপি গঠনের জন্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করেন। এরপর ৫ মার্চ ফয়েজ আহমদ প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে পলিসি এডভাইজার (সংস্কার ও সমন্বয়) পদে ছিলেন।

ফয়েজ আহমদের আকস্মিক দেশত্যাগ নিয়ে সংশ্লিষ্ট মহলে নানা আলোচনা তৈরি হয়েছে। আকস্মিক দেশত্যাগ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।