শিরোনাম
রাষ্ট্র সবার, অধিকার সবার: জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী দ্বৈত নাগরিকদের জন্য নতুন নিয়ম করলো যুক্তরাজ্য রাতে জাতির উদ্দেশে ভাষন দেবেন প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে রামকৃষ্ণ সেবাশ্রমের বিনামূল্যে চিকিৎসাসেবা আকাশে রমজানের চাঁদ, বৃহস্পতিবার থেকে রোজা সেহরি-ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতের নির্দেশ ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়নে নির্দেশ প্রধানমন্ত্রীর সিসিক বলছে মুরগি ১৭০, বাজারে ১৮৫: ইমজা নিউজে সংবাদ প্রকাশের পর অভিযান সিলেটে রমজানের আগে লাগামহীন দ্রব্যমূল্য: সিসিকের মূল্য তালিকাকে বৃদ্ধাঙ্গুলি মন্ত্রী-প্রতিমন্ত্রী নিয়োগের প্রজ্ঞাপন জারি, কে কোন দায়িত্বে

https://www.emjanews.com/

13901

national

প্রকাশিত

১৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৮:২৪

জাতীয়

১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়নে নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৮:২৪

ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নবগঠিত বিএনপি সরকার। এই পরিকল্পনার আওতায় কোন মন্ত্রণালয় কী দায়িত্ব পালন করবে, সে বিষয়ে দ্রুত বিস্তারিত কর্মসূচি প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম মন্ত্রিপরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, সরবরাহ চেইন সচল রাখা এবং জ্বালানি খাতে কোনো সংকট সৃষ্টি না হওয়া নিশ্চিত করা। বিশেষ করে গ্যাস ও বিদ্যুৎ খাতের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।’

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘আপনারা জানেন, প্রত্যেক সরকার প্রথম ১০০ দিনের একটি কর্মসূচি গ্রহণ করে। আমাদের সরকার সেই কর্মসূচিটি আরও বৃহৎ পরিসরে ১৮০ দিনের জন্য গ্রহণ করবে। এ বিষয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়েছে এবং শিগগিরই এ কর্মপরিকল্পনার বিস্তারিত জনগণের সামনে তুলে ধরা হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী সচিবদের উদ্দেশে বলেছেন, সরকারের নির্বাচনী ইশতেহারের ওপর জনগণ আস্থা রেখেছে। তাই যথাযথ সময়ে ও যথাযথভাবে ইশতেহার বাস্তবায়নের জন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, ‘ইশতেহারে দেওয়া প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণই এই সরকারের প্রধান লক্ষ্য।’

সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনার মাধ্যমে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, জননিরাপত্তা জোরদার করা এবং জ্বালানি খাতে স্থিতিশীলতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।