ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান
নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাত ৯টা ৪৫ মিনিটে জাতির উদ্দেশে তার প্রথম জাতীয় ভাষণ দেবেন। এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, প্রধানমন্ত্রী সন্ধ্যা সাড়ে ৬টায় ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম জাতীয় ভাষণ। সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি। পরে জিয়া উদ্যানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এর কবরে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
বিকেলে সচিবালয়ে নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে প্রথমবারের মতো বৈঠকও করেছেন প্রধানমন্ত্রী।
জাতীয় নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের লক্ষ্যে নবগঠিত বিএনপি সরকার ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা হাতে নেওয়ার উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন, এই পরিকল্পনা অনুযায়ী কোন মন্ত্রণালয় কী কাজ করবে তা দ্রুত প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দিতে।
