ছবি: সংগৃহীত
বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার থেকে সারা দেশে রোজা শুরু হবে এবং বুধবার রাতে এশার নামাজের পর তারাবিহ নামাজ আদায় করা হবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশন-এর সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি-র বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
চাঁদ দেখা যাওয়ায় আজ (বুধবার) রাতেই তারাবিহ নামাজ শুরু হবে। এরপর শেষ রাতে সাহরি খেয়ে ধর্মপ্রাণ মুসলমানরা বৃহস্পতিবার থেকে রোজা পালন করবেন।
তবে দেশের কিছু এলাকায় সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে মিল রেখে আজ (বুধবার) থেকেই রোজা পালন শুরু করেছেন অনেকে। বিশেষ করে সৌদি আরব-এর সঙ্গে মিল রেখে রোজা রাখার বিষয়টি স্থানীয়ভাবে অনুসরণ করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে রমজান মাসকে ঘিরে মসজিদগুলোতে ইতোমধ্যে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রথম তারাবিহ নামাজ আদায়ের মাধ্যমে শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস।
