শিরোনাম
রাষ্ট্র সবার, অধিকার সবার: জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী দ্বৈত নাগরিকদের জন্য নতুন নিয়ম করলো যুক্তরাজ্য রাতে জাতির উদ্দেশে ভাষন দেবেন প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে রামকৃষ্ণ সেবাশ্রমের বিনামূল্যে চিকিৎসাসেবা আকাশে রমজানের চাঁদ, বৃহস্পতিবার থেকে রোজা সেহরি-ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতের নির্দেশ ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়নে নির্দেশ প্রধানমন্ত্রীর সিসিক বলছে মুরগি ১৭০, বাজারে ১৮৫: ইমজা নিউজে সংবাদ প্রকাশের পর অভিযান সিলেটে রমজানের আগে লাগামহীন দ্রব্যমূল্য: সিসিকের মূল্য তালিকাকে বৃদ্ধাঙ্গুলি মন্ত্রী-প্রতিমন্ত্রী নিয়োগের প্রজ্ঞাপন জারি, কে কোন দায়িত্বে

https://www.emjanews.com/

13915

sports

প্রকাশিত

১৮ ফেব্রুয়ারী ২০২৬ ২১:৩৬

খেলাধুলা

বাংলাদেশকে সুখবর দিলো আইসিসি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ২১:৩৬

ছবি: সংগৃহীত

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পরবর্তী আসরে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে। র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাংলাদেশ ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই বিশ্বকাপের সুপার এইটে ওঠা আট দল আগামী আসরে সরাসরি খেলার জন্য নিশ্চিত হয়েছে। নিয়ম অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপে সুপার এইটে খেলা আট দলের সঙ্গে স্বাগতিক দুই দল এবং র‌্যাঙ্কিং থেকে আরও দুই দল সরাসরি সুযোগ পাবে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০২৮ আসরে।

সুপার এইটে ওঠা দলগুলো হলো ভারত, ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও স্বাগতিক হিসেবে অস্ট্রেলিয়া সরাসরি সুযোগ পাবে।

পরের আসরের সহ-আয়োজক নিউজিল্যান্ডও সুপার এইটে ওঠায়, র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে তিনটি দল সরাসরি খেলবে। সেই তিন দলের মধ্যে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড রয়েছে। র‌্যাঙ্কিংয়ের কাট-অফ সময় ধরা হয়েছে ৯ মার্চ, বিশ্বকাপ ফাইনালের দিন।

আইসিসি জানিয়েছে, কাট-অফের আগে এই তিন দলের র‌্যাঙ্কিং পরিবর্তন হওয়ার কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। বাকি ৮টি দল ২০ দলের আসরে আঞ্চলিক বাছাইপর্ব পেরিয়ে অংশগ্রহণ করবে।

এবারের বিশ্বকাপে নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ দল ভারতের ম্যাচ খেলতে রাজি না হওয়ায়, তাদের জায়গায় সুযোগ পাওয়া দল হলো স্কটল্যান্ড।