শিরোনাম
ওসমানী বিমানবন্দরে একটি ফ্লাইট বাতিল ইরানে শোকের ছায়া: বিদায় নিলেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সিসিক নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন প্রশাসক কাইয়ুম চৌধুরী ইমজার নতুন কমিটি: সভাপতি রিপন, সম্পাদক আনিস মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত, জরুরি নির্দেশনা জারি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন: আলোচনায় সিলেটের তিনজন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-কে সংবর্ধনা সরকারি কর্মকর্তারা ১৭ বছর ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছেন: কাইয়ুম চৌধুরী হাসিমুখে ঈদ করতে পারবেন শিল্প কারখানার শ্রমিকরা : বাণিজ্যমন্ত্রী সিলেটে বজ্রবৃষ্টি হতে পারে আজ

https://www.emjanews.com/

14085

sylhet

প্রকাশিত

০১ মার্চ ২০২৬ ১২:০৭

সিলেট

ইমজার নব-নির্বাচিত কমিটিকে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর অভিনন্দন

প্রকাশ: ০১ মার্চ ২০২৬ ১২:০৭

ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের সংগঠন ‘ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)’ সিলেটের ২০২৬ সনের নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শনিবার (২৮ ফেব্রুয়ারি)  এক  বিবৃতিতে মন্ত্রী   বলেন, ইমজা সংবাদকর্মীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের মান উন্নয়নে দীর্ঘ দিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নব-নির্বাচিত এই কমিটির হাত ধরে সংগঠনটি আরও গতিশীল হবে এবং গণমাধ্যমের স্বার্থ রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। মন্ত্রী আরিফুল হক চৌধুরী, নব-নির্বাচিত কমিটির সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, সামনের দিনগুলোতে সকল সাংবাদিক সংগঠন ঐক্যবদ্ধভাবে সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের মর্যাদা রক্ষায় কাজ করে যাবে।