শিরোনাম
বাঁধ ভেঙে হাওরে পানি, সুনামগঞ্জে ডুবেছে পাকা ধান নাগরিকত্ব ছাড়তে ভিড়: যুক্তরাষ্ট্র ছাড়ছেন হাজারো মার্কিন নাগরিক সাড়ে ৪ গ্রাম ইউরেনিয়ামেই ৪১৭ লিটার ডিজেলের সমান শক্তি সিলেটে টানা পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর বিশ্বে পারমাণবিক শক্তি ব্যবহারের তালিকায় এখন বাংলাদেশ: ফুয়েল লোডিং শুরু সিলেটে যে কারণে আ/ট/ক অর্ধশতাধিক সিলেটে কালবৈশাখী ঝড়ের শঙ্কা: হঠাৎ শুরু হয়ে দ্রুত বাড়বে তীব্রতা সিলেটের সাত এলাকাকে ‘পরিবেশগত সংকটপূর্ণ’ ঘোষণার প্রক্রিয়া শুরু সিলেটে পরিবহণ শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষ, সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

https://www.emjanews.com/

15303

tourism

প্রকাশিত

২৮ এপ্রিল ২০২৬ ২০:০৪

পর্যটন

জেট ফুয়েল সংকটে এশিয়ায় বাড়তে পারে বিমান ভাড়া

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬ ২০:০৪

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ থাকার প্রভাবে বৈশ্বিক জেট ফুয়েল সংকট দ্রুতই তীব্র আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা ( আইএটিএ)।

সংস্থাটির প্রধান উইলি ওয়ালশ জানান, এই সংকটের প্রথম ধাক্কা পড়বে এশিয়ায়, এরপর তা ইউরোপ ও আফ্রিকায় ছড়িয়ে পড়তে পারে। তিনি বলেন, উত্তর গোলার্ধের গ্রীষ্মকালীন ব্যস্ত ভ্রমণ মৌসুম সামনে থাকায় জেট ফুয়েলের সম্ভাব্য ঘাটতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

তবে তার মতে, পরিস্থিতি কোভিড-১৯ মহামারির সময়কার মতো গুরুতর নয়, কারণ বর্তমানে উড়োজাহাজ ভ্রমণের চাহিদা এখনও শক্তিশালী রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানির বাড়তি খরচ এয়ারলাইনগুলো নিজেদের বহন করতে পারবে না। ফলে এই অতিরিক্ত ব্যয় শেষ পর্যন্ত যাত্রীদের ওপর চাপানো হবে, যার প্রভাব পড়বে বিমান ভাড়ায়। একই সঙ্গে এশিয়া ও ইউরোপে জ্বালানি রেশনিং চালু হলে কিছু ফ্লাইট বাতিলের ঝুঁকিও তৈরি হতে পারে।

বিশ্লেষকদের মতে, গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুমে যদি জেট ফুয়েলের সরবরাহ সংকট আরও গভীর হয়, তবে বৈশ্বিক বিমান শিল্প নতুন চ্যালেঞ্জের মুখে পড়বে। তবে দ্রুত হরমুজ প্রণালি খুলে দেওয়া বা বিকল্প উৎস থেকে সরবরাহ বাড়ানো গেলে পরিস্থিতির উন্নতি হতে পারে, যদিও তা স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।