শিরোনাম
নবম জাতীয় পে-স্কেল: নিম্ন আয়ের কর্মচারীদের বেশি সুবিধা, বাড়ছে পেনশনও দায়িত্ব পালন শেষে ব্যারাকে ফিরে যাচ্ছে সেনাবাহিনী: ওয়াকার-উজ-জামান ৬শ কোটি টাকা পরিশোধ করেও ৬ বছর ধরে অচল শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্র সিলেটে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃ/ত্যু সিলেটে বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, গণশুনানিতে বিরোধিতা পশ্চিমবঙ্গে ‘পুশব্যাক’ শুরুর ঘোষণা শুভেন্দুর হাওরে ফসলহানির প্রভাব বাজারে, বাড়তে শুরু করেছে চালের দাম ঈদে নগদ টাকা ও মূল্যবান সম্পদ নিরাপদে রাখতে পুলিশের সহায়তা নিন: এসএমপি সিসিকের ভোটে নেই দলীয় প্রতীক, থাকবে তুমুল প্রতিযোগিতা: কে হবেন মেয়র?

https://www.emjanews.com/

14922

surplus

প্রকাশিত

১২ এপ্রিল ২০২৬ ১৮:৩৯

অন্যান্য

সিসিকের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়ন বিষয়ক মতবিনিময়

পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সম্মিলিত সহযোগিতা জরুরি: সিসিক প্রশাসক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬ ১৮:৩৯

ছবি: সিসিক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী পরিচ্ছন্ন ও আধুনিক নগর গড়তে নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে গ্রিন ও ক্লিন সিটি গড়ার দায়িত্ব দিয়েছেন। আমি নিজেও পরিচ্ছন্ন নগর গড়ার স্বপ্ন দেখি। তবে সবার সম্মিলিত সহযোগিতা ছাড়া এ লক্ষ্য বাস্তবায়ন সম্ভব নয়।’

রোববার (১২ এপ্রিল) বিকেলে নগরভবনে সিলেট মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘প্রত্যেক নাগরিক নিজ নিজ অবস্থান থেকে দুটি কাজ করলে পরিচ্ছন্ন নগর গড়া অনেক সহজ হবে। প্রথমত, যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলা এবং দ্বিতীয়ত, সিটি কর্পোরেশনের সব ধরনের কর যথাসময়ে পরিশোধ করা।’

তিনি বলেন, ‘যথাস্থানে ময়লা না ফেললে শুধু শ্রমিক দিয়ে নগর পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়; একইভাবে কর পরিশোধ না করলে উন্নয়ন কার্যক্রমও বাধাগ্রস্ত হবে।’

সিসিক প্রশাসক আরও বলেন, ‘দেশ-বিদেশে সিলেট একটি সুপরিচিত অঞ্চল। প্রবাসীরা উন্নত ও পরিচ্ছন্ন নগরে বসবাসে অভ্যস্ত। তারাও সিলেটকে একটি উন্নত নগর হিসেবে দেখতে চান। আমরা হয়তো লন্ডনের মতো নগর গড়তে পারব না, তবে সবাই একসঙ্গে কাজ করলে নিজেদের সক্ষমতার মধ্যেই একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগর গড়ে তোলা সম্ভব।’

সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ব্যবসায়ী নেতা, পরিবেশকর্মী ও সাংবাদিক নেতৃবৃন্দ পরিচ্ছন্ন নগর গড়তে বিভিন্ন পরামর্শ দেন। তারা হকারদের রাস্তা ও ফুটপাতে বসতে না দেওয়া, ড্রেন পরিষ্কারের পর ময়লা দ্রুত অপসারণ, রাস্তা কাটার আগে বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়, জনসচেতনতা বৃদ্ধি, প্রতিটি দোকানের সামনে ডাস্টবিন স্থাপন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে উৎসাহিত করতে পুরস্কার ঘোষণা এবং যত্রতত্র ময়লা ফেললে জরিমানার ব্যবস্থা করার প্রস্তাব দেন।

সভায় বক্তব্য দেন সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, সচিব মো. আশিক নূর এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন নূর, সাংবাদিক আফতাব চৌধুরী, অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির লিটন, পরিবেশকর্মী আব্দুল করিম কিম, সিলেট মেট্রোপলিটন চেম্বারের পরিচালক মো. জহির হোসেন, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, দোকান মালিক সমিতির নিয়াজ মো. আজিজুল করিম এবং প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল হাসান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক ডা. আহমদ নাফীসহ অন্যান্য নেতৃবৃন্দ।