রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে একটি গ্যাস বেলুন আটকে যাওয়ায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ১৫ মিনিট বন্ধ থাকার পর বেলুনটি সরিয়ে নেয়া হলে আবারও স্বাভাবিক হয় চলাচল।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ঘটনাটি এমআরটি পুলিশের কন্ট্রোল রুমে জানানো হয়। এরপর দ্রুত বেলুন অপসারণের কাজ শুরু হয়। ১৫ মিনিট বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে মেট্রো রেল। মঙ্গলবার দুপুর ১টা ৫ মিনিটে কারওয়ান বাজার স্টেশন থেকে মেট্রো রেল চলাচল শুরু হয়।
এমআরটি পুলিশের কন্ট্রোল রুম সূত্র জানায়, কারওয়ান বাজার এলাকায় মেট্রোরেলের উচ্চ ভোল্টেজ লাইনে একটি গ্যাস বেলুন উড়ে এসে আটকে পড়ে। লাইটি উচ্চ ভোল্টেজ হওয়ায় নিরাপত্তার কারণে অপসারণে কিছুটা সময় লাগে।
পরে দুপুর ১টা ২০ মিনিটের দিকে বেলুনটি অপসারণ করা সম্ভব হয় এবং সঙ্গে সঙ্গে মেট্রোরেল চলাচল স্বাভাবিক করা হয়।
