https://www.emjanews.com/

15584

tourism

প্রকাশিত

১১ মে ২০২৬ ২০:১১

পর্যটন

শেনজেন ভিসাধারীদের জন্য জরুরি নির্দেশনা

প্রকাশ: ১১ মে ২০২৬ ২০:১১

ছবি: সংগৃহীত

শেনজেনভুক্ত দেশগুলোতে প্রবেশের সময় ভ্রমণকারীদের সব ধরনের বৈধ কাগজপত্র সঙ্গে রাখার নির্দেশনা দিয়েছে দেশগুলোর ঢাকাস্থ দূতাবাসসমূহ।

সোমবার (১১ মে) এক বার্তায় দূতাবাসগুলো জানায়, শেনজেন ভিসা থাকলেই কোনো দেশে প্রবেশ নিশ্চিত হয় না। ভ্রমণের চূড়ান্ত অনুমতি দেয় সংশ্লিষ্ট দেশের সীমান্ত পুলিশ।

দূতাবাসের নির্দেশনায় বলা হয়েছে, ভ্রমণকারীদের অবশ্যই ভিসা, ট্রাভেল ইন্স্যুরেন্স, হোটেল রিজার্ভেশন, রিটার্ন টিকিট এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র সঙ্গে রাখতে হবে। প্রয়োজনে সীমান্ত পুলিশ এসব তথ্য যাচাই করতে পারে।

বার্তায় আরও বলা হয়, ‘ভিসা আপনাকে ভ্রমণের পূর্বানুমতি দেয়। তবে শেনজেন অঞ্চলে প্রবেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সীমান্ত পুলিশের। তাই প্রয়োজনীয় সব কাগজপত্র সঙ্গে রাখুন।’

উল্লেখ্য, ইউরোপের ২৯টি দেশ নিয়ে গঠিত শেনজেন অঞ্চল। একক শেনজেন ভিসার মাধ্যমে এসব দেশে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত ভ্রমণ করা যায়।

শেনজেনভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে—স্পেন, নেদারল্যান্ডস, বেলজিয়াম, পর্তুগাল, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক, পোল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইতালি, অস্ট্রিয়া, গ্রিস, চেক রিপাবলিক, হাঙ্গেরি, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, রোমানিয়া, আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড ও লিচেনস্টাইন।

ভ্রমণসংশ্লিষ্টরা বলছেন, অনেক যাত্রী শুধু পাসপোর্ট ও ভিসা নিয়ে যাত্রা করলেও সীমান্তে অতিরিক্ত কাগজপত্র চাওয়ার কারণে জটিলতায় পড়েন। তাই আগেভাগেই প্রয়োজনীয় সব নথি প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।