শিরোনাম
দেশের স্বার্থ পরিপন্থি ধারা থাকলে মার্কিন বাণিজ্য চুক্তি পরিবর্তনের সুযোগ রয়েছে: বাণিজ্যমন্ত্রী সিলেটে হাম উপসর্গে একদিনেই ৩ শিশুর মৃ/ত্যু ব্রিটেনের নিষেধাজ্ঞায় বাংলাদেশের ট্রাভেল এজেন্সি সিলেটে শ্রমিক সংঘ’র্ষে আরও এক শ্রমিকের মৃ/ত্যু, মামলায় ২৯ জনের নাম টানা বৃষ্টিতে হাওড় ডুবি, সিলেট-সুনামগঞ্জে বোরো ধানের ব্যাপক ক্ষতি সিলেটসহ সারাদেশে দোকানপাট নিয়ে নতুন ঘোষণা: বাড়লো সময় সিলেট ও সুনামগঞ্জে পাথর উত্তোলন নিয়ে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে কমিটি গঠন সিলেটে হাম উপসর্গে আরো এক শিশুর মৃ/ত্যু সিলেটসহ ১৩ জেলায় ঝড়ের আভাস জুনের মধ্যেই মাঠ ছেড়ে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী

https://www.emjanews.com/

15505

tourism

প্রকাশিত

০৭ মে ২০২৬ ২১:২০

পর্যটন

ঈদে ১০ জোড়া স্পেশাল ট্রেন, ১৩ মে শুরু অগ্রিম টিকিট বিক্রি

প্রকাশ: ০৭ মে ২০২৬ ২১:২০

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ১০ জোড়া স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৩ মে থেকে শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি। এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

গত ৫ মে রেলপথ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ৩০ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের এক বৈঠকেও বিষয়টি চূড়ান্ত করা হয়।
রেলওয়ে যুগ্ম পরিচালক (অপারেশন) মো. শহিদুল ইসলাম জানান, ঈদে যাত্রীচাপ সামাল দিতে ১০ জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। এছাড়া যেসব রুটে টিকিটের চাহিদা বেশি, সেসব রুটে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।

অগ্রিম টিকিট বিক্রির সূচি:

১৩ মে বিক্রি হবে ২৩ মে যাত্রার টিকিট।
১৪ মে পাওয়া যাবে ২৪ মে যাত্রার টিকিট।
১৫ মে পাওয়া যাবে ২৫ মে যাত্রার টিকিট।
১৬ মে পাওয়া যাবে ২৬ মে যাত্রার টিকিট।
১৭ মে পাওয়া যাবে ২৭ মে যাত্রার টিকিট।

ঈদ শেষে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে আগামী ২১ মে থেকে।

যেসব রুটে চলবে স্পেশাল ট্রেন
চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চলবে চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ২। চাঁদপুর ঈদ স্পেশাল-১ বিকাল ৩টা ৩০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে রাত ৮টা ২০ মিনিটে চাঁদপুর পৌঁছাবে। ফিরতি চাঁদপুর ঈদ স্পেশাল-২ বিকাল ৪টায় চাঁদপুর থেকে ছেড়ে সকাল ৮টা ৫০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে।

ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে চলবে তিস্তা ঈদ স্পেশাল-৩ ও ৪। তিস্তা স্পেশাল-৩ সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা ছেড়ে বিকাল ৪টা ১০ মিনিটে দেওয়ানগঞ্জ পৌঁছাবে। ফিরতি ট্রেন বিকাল ৪টা ৩০ মিনিটে দেওয়ানগঞ্জ ছেড়ে রাত ১১টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে চলবে শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ও ৬। সকাল ৬টায় ভৈরববাজার থেকে ছেড়ে ট্রেনটি সকাল ৮টায় কিশোরগঞ্জ পৌঁছাবে। ফিরতি ট্রেন দুপুর ১২টায় কিশোরগঞ্জ ছেড়ে বেলা ২টায় ভৈরববাজার পৌঁছাবে।

ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে চলবে শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ও ৮। ভোর ৫টা ৪৫ মিনিটে ময়মনসিংহ থেকে ছেড়ে ট্রেনটি সকাল ৮টা ৩০ মিনিটে কিশোরগঞ্জ পৌঁছাবে। ফিরতি ট্রেন দুপুর ১২টায় ছেড়ে বিকাল ৩টায় ময়মনসিংহ পৌঁছাবে।

জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে চলবে পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ ও ১০। ঈদ স্পেশাল-৯ সকাল ৭টায় জয়দেবপুর ছেড়ে দিনগত রাত ২টায় পার্বতীপুর পৌঁছাবে। ফিরতি ট্রেন সকাল ৮টা ১৫ মিনিটে পার্বতীপুর ছেড়ে বেলা ২টা ২০ মিনিটে জয়দেবপুর পৌঁছাবে।

পরিচালনার সময়সূচি
চাঁদপুর ঈদ স্পেশাল-১, ২ এবং তিস্তা ঈদ স্পেশাল-৩, ৪ আগামী ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত চলবে। ঈদের দ্বিতীয় দিন থেকে ১ জুন পর্যন্তও এসব ট্রেন পরিচালিত হবে। পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ ও ১০ ঈদের আগে ২৪ মে থেকে ২৬ মে পর্যন্ত এবং ঈদের পরের দিন থেকে পরবর্তী তিন দিন চলবে।

অন্যদিকে, শোলাকিয়া ঈদ স্পেশাল-৫, ৬, ৭ ও ৮ শুধুমাত্র ঈদের দিন চলাচল করবে।

রেলওয়ে কর্তৃপক্ষ আশা করছে, অতিরিক্ত ট্রেন ও অনলাইন টিকিট ব্যবস্থাপনার মাধ্যমে এবারের ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক হবে।